নাঈম-মিমের সেঞ্চুরি, মেহেদীর ফাইফার

ক্রীড়া প্রতিবেদক

খেলা

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই ব্যাটে-বলে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিলেন ক্রিকেটাররা। ব্যাট হাতে বড় ইনিংস খেলেছেন ঢাকার

2026-10-10T23:06:23+00:00
2026-10-10T23:06:23+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
খেলা
নাঈম-মিমের সেঞ্চুরি, মেহেদীর ফাইফার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:০৬ পিএম 
৬ উইকেট পেয়েছেন খুলনার মেহেদী। ছবি : সংগৃহীত
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই ব্যাটে-বলে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিলেন ক্রিকেটাররা। ব্যাট হাতে বড় ইনিংস খেলেছেন ঢাকার মোহাম্মদ নাঈম শেখ ও রংপুরের মিম মোসাদ্দেক। আর বল হাতে আলো ছড়িয়েছেন খুলনার অফস্পিনার শেখ মেহেদী হাসান। তার ঘূর্ণিতে মাত্র ১১৯ রানেই গুটিয়ে গেছে রাজশাহীর ইনিংস। চার ভেন্যুতে দিনের খেলা শেষে ব্যাটিংয়ে এগিয়ে ঢাকা ও রংপুর, আর খুলনার বিপক্ষে চাপে রাজশাহী।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের বিপক্ষে প্রথম দিনেই শক্ত অবস্থান তৈরি করেছে ঢাকা। ৯০ ওভারে ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৪৩ রান। ওপেনিংয়ে নেমে ২১৫ বলে ১৩১ রান করেছেন মোহাম্মদ নাঈম। সেঞ্চুরির পর চোটের কারণে তাকে অবসর নিতে হয়। দিন শেষে অপরাজিত থাকা মার্শাল আইয়ুবও সেঞ্চুরির পথে। তার সংগ্রহ ৮০ রান। অধিনায়ক মাহিদুল ইসলাম ৩২ রান নিয়ে অপরাজিত আছেন। দ্বিতীয় দিনে এই দুজনের ব্যাটেই আরও বড় সংগ্রহের স্বপ্ন দেখবে ঢাকা। সিলেটের হয়ে দুটি উইকেটই নিয়েছেন নাসুম আহমেদ। তার বলে এলডিব্লিও হয়ে ফিরেছেন ৮০ রান করা জিসান আলম ও ১০ রান করা আশিকুর রহমান।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খুলনার বিপক্ষে সুবিধা করতে পারেনি রাজশাহী। প্রথম ইনিংসে মাত্র ১১৯ রানেই অলআউট হয়েছে তারা। ইনিংসের শুরুতে সফর আলীর পেসে ধাক্কা খাওয়ার পর রাজশাহীর ব্যাটিং লাইনআপে বড় বিপর্যয় নামান শেখ মেহেদী হাসান। এই অফস্পিনার একাই তুলে নেন ছয় উইকেট।


কক্সবাজারে চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে ২৮২ রান করেছে বরিশাল। জাওয়াদ আবরার ও মঈন খানের অর্ধশতকে এই সংগ্রহ পেয়েছে তারা। একপর্যায়ে ১২৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বরিশাল। সেখান থেকে দলের হাল ধরেন সাত নম্বরে নামা মঈন। সেঞ্চুরির খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তিন অঙ্ক ছোঁয়া হয়নি তার। ১১৩ বলে ৯৭ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে বোল্ড হন মঈন। এর আগে ওপেনার জাওয়াদও পেয়েছেন অর্ধশতকের দেখা। চট্টগ্রামের হয়ে চার উইকেট নিয়েছেন হাসান মুরাদ।

জবাবে ব্যাট করতে নেমে দিনটি ভালোভাবেই শেষ করেছে চট্টগ্রাম। কোনো উইকেট না হারিয়ে ৭২ রান তুলেছে তারা। সাদিকুর রহমান ৪১ ও মাহমুদুল হাসান ২৯ রানে অপরাজিত আছেন। সিলেটের একাডেমি মাঠে ময়মনসিংহের বিপক্ষে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩৭০ রান করেছে রংপুর। দলের বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন মিম মোসাদ্দেক ও ইকবাল হোসেন। প্রথম উইকেট হারানোর পর দুজনের ২০৮ রানের জুটি রংপুরকে শক্ত অবস্থানে নিয়ে যায়।

৭৮ রান করে ইকবাল ফিরলেও সেঞ্চুরির পর ইনিংস আরও বড় করেছেন মিম। ১৫৭ রান করে আজিজুল হাকিমের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল দারুণ ব্যাটিংয়ে। পরে আব্দুল্লাহ আল মামুন ৬১ ও আকবর আলী ৩০ রান করে আউট হন। ৩৭০ রান নিয়ে প্রথম দিন শেষ করা রংপুর দ্বিতীয় দিনে আরও বড় সংগ্রহের দিকে তাকিয়ে থাকবে।

দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন শেষে চার ম্যাচেই দেখা গেছে ব্যাটসম্যানদের বড় ইনিংসের পাশাপাশি বোলারদের কার্যকর পারফরম্যান্স। নাঈম ও মিমের সেঞ্চুরি এবং শেখ মেহেদীর ছয় উইকেট দিনটিকে আলাদা করে তুলেছে।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   নাঈম  মিম  সেঞ্চুরি  মেহেদী  ফাইফার 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: