শৈলকুপায় ট্রাক্টরচাপায় শিশু নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক্টরচাপায় তাওহীদ (১০) নামে শিশু নিহত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ভাই ভাই

2026-10-11T14:48:34+00:00
2026-10-11T14:55:29+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সারাদেশ
শৈলকুপায় ট্রাক্টরচাপায় শিশু নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ২:৪৮ পিএম  আপডেট: ১১.১০.২০২৬ ২:৫৫ পিএম
স্বজনদের আহাজারি। ছবি : সময়ের আলো
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক্টরচাপায় তাওহীদ (১০) নামে শিশু নিহত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ভাই ভাই মোল্লা ব্রিকস নামের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহীদ ওই গ্রামের জসিম শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, সকালে তাওহীদ ইটভাটায় খেলা করছিল। এ সময় ভাটার মাটি পরিবহণের কাজে নিয়োজিত ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হয় শিশু তাওহীদ। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনায় শিশুটি মারা গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ না পেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   শৈলকুপা  ট্রাক্টরচাপা  মাদরাসা ছাত্র  নিহত  ঝিনাইদহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: