সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলা, দুই নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালী ব্যাংক শাখার নিরাপত্তা কর্মী আব্দুল জলিলের নেতৃত্বে উঠতি কিশোর গ্যাংয়ের

2026-10-11T18:49:12+00:00
2026-10-11T18:49:12+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলা, দুই নারীসহ আহত ৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:৪৯ পিএম 
সাতক্ষীরা সদর থানা। ছবি : সংগৃহীত
সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালী ব্যাংক শাখার নিরাপত্তা কর্মী আব্দুল জলিলের নেতৃত্বে উঠতি কিশোর গ্যাংয়ের সদস্যদের অতর্কিত হামলার অভিযোগ উঠছে। হামলায় দুই নারীসহ তিনজন মারাত্মক আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের ইন্দারা গ্রামে এই ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, মোছা. হামিদা খাতুন (৬৫), লাভলী পারভীন (৩৮) এবং মো. আব্দুল গফুর (৪৩)। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আব্দুল গফুর বলেন, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে শনিবার রাতে স্থানীয় আবাদের হাট বাজার থেকে ইন্দারা গ্রামে ফেরার পথে বাড়ির সামনে আগে থেকে ওত পেতে থাকা আমার আপন সেজ ভাই পাটকেলঘাটা পূবালী ব্যাংক শাখার নিরাপত্তা কর্মী আব্দুল জলিলের নেতৃত্বে উঠতি কিশোর গ্যাংয়ের ৬-৭ জন সদস্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে।

এতে আমি পাকা রাস্তার পাশে থাকা ড্রেনের মধ্যে পড়ে যাই। আত্মচিৎকারে আমার মা হামিদা খাতুন ও স্ত্রী লাভলী পারভীন এগিয়ে আসলে তাদেরকেও বেধড়ক মারপিট করে আহত করে। আমার মাথা লোহার রডের আঘাতে ফেটে যায় এবং বাম হাতের দুইটি আঙুল ভেঙে যায়। আমিসহ আমার মা ও স্ত্রী আহত হয়ে রাস্তায় পড়ে থাকলে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আমরা আশঙ্কামুক্ত আছি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল (তদন্ত) মারপিটের ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সাতক্ষীরা  সদর  জমিজমা  শত্রুতা  কিশোর গ্যাং  সদস্য  অতর্কিত হামলা  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: