মানুষকে প্রতারিত করতে এআই দিয়ে ভুয়া ভিডিও ও কণ্ঠ নকল হারাম

ইসলামরে আলো ডেস্ক

ইসলাম

মানুষকে প্রতারিত করার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি এবং কণ্ঠ নকল করাকে সম্পূর্ণ হারাম বলে সতর্ক

2026-10-12T06:39:58+00:00
2026-10-12T06:39:58+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
ইসলাম
শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস
মানুষকে প্রতারিত করতে এআই দিয়ে ভুয়া ভিডিও ও কণ্ঠ নকল হারাম
ইসলামরে আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ এএম 
ছবি : সংগৃহীত
মানুষকে প্রতারিত করার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি এবং কণ্ঠ নকল করাকে সম্পূর্ণ হারাম বলে সতর্ক করেছেন মক্কার পবিত্র মসজিদুল হারামের প্রধান ইমাম শায়খ আবদুর রহমান আস-সুদাইস। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ভুয়া তথ্য ছড়ানো, ভিডিও জালিয়াতি এবং মানুষের কণ্ঠ নকল করতে এআইয়ের অপব্যবহারের বিষয়ে সতর্ক করে শায়খ সুদাইস বলেন, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড ইসলামী শরিয়াহ অনুযায়ী নিষিদ্ধ এবং মিথ্যাচারের শামিল।

প্রযুক্তির অপব্যবহার করে অন্যের পরিচয় ধারণ করা, কাউকে দিয়ে কোনো বক্তব্য দেওয়ার মিথ্যা ধারণা তৈরি করা কিংবা কেউ বলেননি—এমন বক্তব্য ছড়িয়ে দেওয়ার বিষয়েও সতর্ক করেন তিনি।


তবে এআই প্রযুক্তির সরাসরি নিন্দা করেননি শায়খ সুদাইস। আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমকে মহান আল্লাহর নিয়ামত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এগুলো দায়িত্বশীলতার সঙ্গে এবং কল্যাণকর কাজে ব্যবহার করা উচিত।

তিনি আরও সতর্ক করেন, যাচাই না করা তথ্য ছড়ালে গুজব বাড়ে, মানুষের পারস্পরিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয় এবং জনসাধারণের আস্থা নষ্ট হয়।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন
  বিষয়:   প্রতারিত  এআই  ভিডিও  কণ্ঠ নকল  হারাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: