যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ড্রোন হামলা, শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি হামলায় শিশুসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে

2026-10-12T10:15:56+00:00
2026-10-12T10:15:56+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ড্রোন হামলা, শিশুসহ নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:১৫ এএম 
যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি হামলায় শিশুসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি হামলায় শিশুসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে একটি তাঁবুতে ড্রোন হামলায় তিনজন নিহত হন। এ ছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে আহত ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, খান ইউনিসের আল-বুরাক এলাকায় একটি তাঁবু লক্ষ্য করে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তাঁবুটি মোবাইল ফোন চার্জ দেওয়ার অস্থায়ী কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।


নাসের হাসপাতালের চিকিৎসা সূত্র জানায়, হামলার পর তিনজনের মরদেহ এবং আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে গুরুতর আহত ছয় বছরের শিশু জিহাদ ইয়াদ আল-গান্দুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

রোববার ভোরে গাজা সিটির পূর্বাঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা সম্প্রসারণ করেছে ইসরায়েলি বাহিনী বলে জানিয়েছে স্থানীয় ফিলিস্তিনি সূত্র। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। এ ছাড়া কয়েক ডজন পরিবারকে বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছে।

২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের অভিযোগের মধ্যেই নতুন করে এসব প্রাণহানির ঘটনা ঘটল। যুদ্ধবিরতির পরও গাজায় হামলা, হতাহত ও বাস্তুচ্যুতির ঘটনা অব্যাহত থাকায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র : আনাদোলু এজেন্সি


সময়ের আলো/এমকে
  বিষয়:   যুদ্ধবিরতি  গাজা  ড্রোন হামলা  শিশু  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: