জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত তার বাড়িতে এ ঘটনা ঘটে।
জিএম কাদের নিজেই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ৫০ থেকে ৬০ জন যুবক তার বাসার সামনে এসে উত্তেজনামূলক স্লোগান দেন। একপর্যায়ে তারা বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান। এ সময় তাকে ‘ভারতের দালাল’ বলেও স্লোগান দেওয়া হয়।
জিএম কাদের জানান, পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সময়ের আলো/এমকে