নিজ কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের নতুন ভিসি

চুয়েট সংবাদদাতা

শিক্ষা

নিয়োগের ২১ দিন পর নিজ কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য ড. শেখ

2026-10-12T14:38:08+00:00
2026-10-12T14:40:45+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিক্ষা
নিজ কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের নতুন ভিসি
চুয়েট সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:৩৮ পিএম  আপডেট: ১২.১০.২০২৬ ২:৪০ পিএম
আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসিকে অবরুদ্ধ করে রেখেছেন। ছবি : সংগৃহীত
নিয়োগের ২১ দিন পর নিজ কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য ড. শেখ শরীফুল আলম। কিন্তু তাকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (১২ অক্টোবর) প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পাশাপাশি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ।

এদিন সকালে তালা ভেঙে ভিসির কার্যালয়ে প্রবেশের খবর পেয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন এবং একপর্যায়ে ফটকে তালা ঝুলিয়ে দেন। 


উল্লেখ্য, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ ও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা টানা ২১ দিন ধরে আন্দোলন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।

পরে আন্দোলন জোরদার করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ক্লাস-পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়টিতে সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   ভিসি  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  চুয়েট  অবরুদ্ধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: