নারায়ণগঞ্জে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে সাহেব আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের ওয়াবদা

2026-10-12T20:09:27+00:00
2026-10-12T20:09:27+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:০৯ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে সাহেব আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের ওয়াবদা কলোনির বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, সাহেব আলী এলাকার শীর্ষ সন্ত্রাসী ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

আহত অবস্থায় স্বজনেরা সাহেব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত সাহেব আলীর ছেলে মো. সজিব বলেন, সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় তাদের নিজস্ব বাড়ি রয়েছে। তার বাবা দীর্ঘদিন ধরে বউবাজার এলাকায় বালুর ব্যবসা করতেন। স্থানীয় রনিসহ কয়েকজন তার বাবার নাম ভাঙিয়ে এলাকায় চাঁদাবাজি করতেন। বিষয়টি জানতে পেরে তার বাবা তাদের বাধা দেন।

সজিবের ভাষ্য, সোমবার বিকেলে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন তার বাবা। কিছুক্ষণ পর খবর পান, বউবাজার এলাকায় তাঁকে গুলি করে খালের ভেতরে ফেলে রাখা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সজিব অভিযোগ করেন, রনিসহ আরও চার-পাঁচজন তার বাবার কপালে ও শরীরের বিভিন্ন স্থানে গুলি করেন। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। 


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সাহেব আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশকে জানানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান বলেন, সাহেব আলী এলাকার শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে তিনি এসআরবির হাতে গ্রেফতার হয়েছিলেন। আজ তার সঙ্গে চলাফেরা করা লোকজনই তাকে গুলি করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   নারায়ণগঞ্জ  দুর্বৃত্ত  গুলি  নিহত  সময়ের া 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: