কুষ্টিয়ায় সাহেব হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

পূর্ব শত্রুতার জেরে কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী নামে ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে

2026-10-13T18:39:13+00:00
2026-10-13T18:39:13+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় সাহেব হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম 
কুষ্টিয়ায় সাহেব হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন
কুষ্টিয়ায় সাহেব হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন
পূর্ব শত্রুতার জেরে কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী নামে ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. হাফিজুল ইসলাম মুনীর রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে কুমারখালী উপজেলার নন্দলালপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাহেব আলী। পথিমধ্যে মৃত আকুর কলাবাগানের পাশে ভিজার ভাই মনিরের ফাঁকা জায়গায় পৌঁছালে পূর্বশত্রুতা ও পূর্বপরিকল্পিতভাবে আসামিরা তাঁকে ঘিরে ধরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার দুই দিন পর নিহতের ভাই বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 


মামলার তদন্ত শেষে কুমারখালী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক কামাল হোসেন ২০১৩ সালের ৯ অক্টোবর আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জনকে খালাস এবং অন্য ২ জনকে ২ বছর করে কারাদণ্ডের আদেশ দেন। 

আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

সময়ের আলো/এনএন

  বিষয়:   কুষ্টিয়া  সাহেব হত্যা  ১২ জনের যাবজ্জীবন  কুমারখালী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: