বোয়ালখালীতে পলাতক আসামি গ্রেফতার

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবদুল মান্নানকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে

2026-10-13T21:48:13+00:00
2026-10-13T21:48:13+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
বোয়ালখালীতে পলাতক আসামি গ্রেফতার
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:৪৮ পিএম 
আসামি আবদুল মান্নান। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবদুল মান্নানকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মতিন।

গ্রেফতার আবদুল মান্নান পূর্ব চরণদ্বীপ এলাকার মো. জাকির হোসেনের ছেলে।


বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ২০০৩ সালে অস্ত্র আইনে দায়ের করা একটি মামলায় আদালত আবদুল মান্নানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। ২০২২ সালে মামলাটির রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   বোয়ালখালী  পলাতক আসামি  গ্রেফতার  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: