শেষ দিনে জয়ের অপেক্ষা চট্টগ্রাম-রাজশাহীর

ক্রীড়া প্রতিবেদক

খেলা

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের তৃতীয় দিন শেষে জয়ের সম্ভাবনা জোরালো করেছে চট্টগ্রাম ও রাজশাহী। অন্যদিকে প্রথম দুই রাউন্ডে

2026-10-20T23:58:26+00:00
2026-10-20T23:58:26+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
খেলা
নাঈমের ডাবল সেঞ্চুরি
শেষ দিনে জয়ের অপেক্ষা চট্টগ্রাম-রাজশাহীর
জয়ের স্বপ্ন দেখছে চট্টগ্রাম-রাজশাহী
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ পিএম 
ছবি : সংগৃহীত
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের তৃতীয় দিন শেষে জয়ের সম্ভাবনা জোরালো করেছে চট্টগ্রাম ও রাজশাহী। অন্যদিকে প্রথম দুই রাউন্ডে ইনিংস ব্যবধানে হারের পর এবারও পরাজয়ের শঙ্কায় বরিশাল। রাজশাহীর বিপক্ষে দ্বিতীয় ইনিংসে লড়াই চালিয়ে যাচ্ছে দলটি। এই রাউন্ডে রাজশাহীর নাঈম আহমেদের ব্যাট থেকে এসেছে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি।

রাজশাহী ডিভিশনাল ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৪৯ রান করে বরিশাল। তাতে ২১ রানের লিড পায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন ওপেনার জাওয়াদ আবরার। এর আগে নাঈমের অপরাজিত ২০২ রানে ভর করে ৭ উইকেটে ৪৫৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে রাজশাহী।

কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে ময়মনসিংহের ৩৮৭ রানের জবাবে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৪২ রান করে ঢাকা। ওপেনার নাঈম শেখ করেন ১৩৫ রান। ময়মনসিংহের অধিনায়ক রাকিবুল হাসান নেন চার উইকেট। ফলে প্রথম ইনিংসে ৪৫ রানে পিছিয়ে রয়েছে ঢাকা।

সিলেট একাডেমি গ্রাউন্ডে খুলনার বিপক্ষে জয়ের পথে চট্টগ্রাম। প্রথম ইনিংসে চট্টগ্রামের ২৫০ রানের জবাবে খুলনা করে ২০১ রান। দ্বিতীয় ইনিংসে খুলনার সংগ্রহ ৩২৩ রান। তাতে ২৭৫ রানের লক্ষ্য পেয়েছে চট্টগ্রাম। তৃতীয় দিন শেষে তাদের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৫ উইকেটে ১৭৪ রান। জয়ের জন্য শেষ দিনে প্রয়োজন আরও ১০১ রান। চট্টগ্রামের হয়ে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ৬০ ও সাদিকুর রহমান ৭৬ রান করেন।

অন্যদিকে চট্টগ্রামের মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৩৫ রান করে সিলেট। প্রথম ইনিংসে সিলেটের ১৭৯ রানের জবাবে রংপুর করেছিল ২৩৫ রান। তৃতীয় দিন শেষে সিলেটের লিড ২০৮ রান, হাতে রয়েছে দুই উইকেট। শেষ দিনে লিড বাড়িয়ে রংপুরকে চাপে ফেলতে চাইবে সিলেট। আর চট্টগ্রাম ও রাজশাহী তাকিয়ে থাকবে জয়ের দিকে।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   শেষ দিন  জয়ের অপেক্ষা  চট্টগ্রাম-রাজশাহী  নাঈমের ডাবল সেঞ্চুরি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: