প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৯:০৮ এএম আপডেট: ২৭.১০.২০২৬ ৯:১৭ এএম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সংগৃহীত ছবি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক চলছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১২টায় (বাংলাদেশ সময় সকাল ৯টা) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেইয়ে’ এ বৈঠক শুরু হয়।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা এবং আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ ও জাপানের অবস্থান নিয়ে আলোচনা হবে।
এর আগে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে সোমবার সকালে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জাপানের নাকাসোনে ইয়াসুতাকা।
সময়ের আলো/ইউএমএইচ