প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:৫৫ পিএম
বামপন্থী দল ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান। ছবি : সংগৃহীত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর সঙ্গে কাজ করার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বামপন্থী দল ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান।
বুধবার (২৮ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
নির্বাচনের ফলাফল গণনার কাজ চলাকালে গোলান এ আহ্বান জানান।
ইসরায়েলের বিরোধী জোটের অন্য দলগুলো আরব দলগুলোর সঙ্গে কাজ করা এড়িয়ে চলেছে। আরব দলগুলো নেসেটে আনুমানিক ১৫ থেকে ১৯টি আসন পেতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গোলান লেখেন, ‘ইহুদি ভোট ও আরব ভোটের মধ্যে নেতানিয়াহুর বর্ণবাদী বিভাজন আমরা আর মেনে নিতে পারি না।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েলের আরব নাগরিকদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পরিবর্তনের সরকার গঠনের দায়িত্ব ও সুযোগ বিরোধীদের রয়েছে।’
সময়ের আলো/কেএইচও