যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা) নিউইয়র্ক, কানেকটিকাট, নিউ

2026-11-03T19:17:41+00:00
2026-11-03T19:17:41+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম 
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ছবি : আল-জাজিরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা) নিউইয়র্ক, কানেকটিকাট, নিউ জার্সি ও ভার্জিনিয়াসহ পূর্বাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যে ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়। ইন্ডিয়ানা ও কেনটাকির কয়েকটি এলাকাতেও একই সময়ে ভোট শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশটির অন্যান্য অঙ্গরাজ্যেও ভোটগ্রহণ শুরু হবে।  

এবারের নির্বাচনে ভোটের দিন আসার আগেই আগাম ভোটে অংশ নিয়েছেন বিপুলসংখ্যক ভোটার। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের এক বিশ্লেষণ অনুযায়ী, আগাম ভোট দিয়েছেন প্রায় ৫ কোটি ৮৭ লাখ ভোটার। তাদের মধ্যে সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন ৩ কোটি ১৯ লাখ এবং ডাকযোগে ব্যালট পাঠিয়েছেন ২ কোটি ৬৮ লাখ ভোটার।

২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়েছিলেন প্রায় ৪ কোটি ৬০ লাখ মানুষ। সেই তুলনায় এবার আগাম ভোটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবারের আগাম ভোটের সংখ্যা ২০২২ সালের নির্বাচনে মোট ভোট দেওয়া ১২ কোটি ২০ লাখ ভোটারের অর্ধেকেরও বেশি।


দলীয় পরিচয় নিবন্ধনের তথ্য রয়েছে, এমন অঙ্গরাজ্যগুলোর মধ্যে আগাম ভোটারদের ১ কোটি ২৫ লাখ ডেমোক্র্যাট এবং প্রায় ৯০ লাখ রিপাবলিকান দলের নিবন্ধিত সমর্থক।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া অধিকাংশ অঙ্গরাজ্যে নির্বাচনের নির্ধারিত দিনের আগেই সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   যুক্তরাষ্ট্র  মধ্যবর্তী নির্বাচন  ভোট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: