ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস। এতে মাইক্রোবাসের

2026-11-07T10:14:50+00:00
2026-11-07T10:14:50+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:১৪ এএম 
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস। এতে মাইক্রোবাসের চালকসহ ৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ও চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। শনিবার ভোর ৫টায় এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ইতালি প্রবাসী রাসেল মাতব্বরকে বিমানবন্দর থেকে রিসিভ করে স্বজনরা মাদারীপুরে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে শ্রীনগর ফেরিঘাট এলাকায় দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন।


খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে গাড়ির ভেতরে আটকে পড়া চালকসহ আহতদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার বলসা গ্রামের রুম্পা খাতুন (৩৫), মিম আক্তার (১৮), খাদিজা আক্তার (১৮), ইতালি প্রবাসী রাসেল মাতব্বর (৩০), সিরাজ মাতব্বর (৭০), রনি মাতব্বর (২৮) ও মেহেদী (৩৫)। এ ছাড়া মাইক্রোবাসচালক মো. ইব্রাহিম (৩৬), ঢাকার খিলগাঁওয়ের গোরান এলাকার বাসিন্দা এবং আল-আমিন (৩০), ময়মনসিংহের বাসিন্দা আহত হয়েছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, শনিবার ভোর ৪টা ১৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় গাড়ির ভেতরে আটকে পড়া চালকসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে  কাভার্ড ভ্যান  মাইক্রোবাস  ধাক্কা  আহত  মুন্সীগঞ্জ  শ্রীনগর উপজেলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: