মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় একই স্থানে সকালে বৃদ্ধ, বিকেলে বৃদ্ধা নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে এবং বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর

2026-11-07T22:50:05+00:00
2026-11-07T22:50:05+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় একই স্থানে সকালে বৃদ্ধ, বিকেলে বৃদ্ধা নিহত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পিএম 
ছবি : সময়ের আলো
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে এবং বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবুল কালাম প্রকাশ (৭৮) ও রিজিয়া বেগম (৭৫)। আবুল কালাম উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তিনঘরিয়াটোলা গ্রামের কালা মিয়া সারেং বাড়ির মৃত আবদুল হকের ছেলে। রিজিয়া বেগম ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মধ্যম ওয়াহেদপুরের ফরায়েজি বাড়ির মৃত আহসান উল্লাহর স্ত্রী।  

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবুল কালাম শনিবার সকালে ছোট কমদল এলাকায় মেয়ের বাড়িতে যান। মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা গেছেন।

অন্যদিকে, নিহত রিজিয়া বেগম বিয়ের বাড়ি থেকে বাড়িতে আসার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।

কুমিরা হাইওয়ে পুলিশের এসআই জিয়া উদ্দিন সড়ক দুর্ঘটনায় নারী এবং পুরুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

সময়ের আলো/আতা
  বিষয়:   চট্টগ্রাম  মিরসরাই  সড়ক দুর্ঘটনা  নারী  পুরুষ  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: