প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ পিএম
ছবি : সংগৃহীতরাজধানীর পল্লবী থানার মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রেজওয়ান।
তিনি জানান, মেট্রো স্টেশনের পাশে একটি বাসে আগুনের সংবাদ আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে, প্রাথমিকভাবে সেটি বলতে পারছি না।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, আমরা যাওয়ার আগেই বাসের হেলপার ও ড্রাইভার আগুন নিভিয়ে ফেলেছে।
সময়ের আলো/টিকে