হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে নতুন সুবিধা

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ নতুন ৪ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে। গ্রুপ চ্যাটের ব্যবহার সহজ ও কার্যকর করতে এই সুবিধাগুলো চালু করা হবে। নতুন

2026-11-08T14:06:50+00:00
2026-11-08T14:06:50+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে নতুন সুবিধা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ২:০৬ পিএম 
ছবি : সংগৃহীত
হোয়াটসঅ্যাপ নতুন ৪ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে। গ্রুপ চ্যাটের ব্যবহার সহজ ও কার্যকর করতে এই সুবিধাগুলো চালু করা হবে। নতুন সুবিধাগুলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা অনির্দিষ্টকালের জন্য পিন করে রাখার পাশাপাশি গ্রুপে নতুন যোগ দেওয়া সদস্যদের সঙ্গে আগের কথোপকথন শেয়ার, নির্দিষ্ট গ্রুপের জন্য আলাদা স্ট্যাটাস প্রকাশ এবং মেনশন ও উত্তরের বার্তা সহজে খুঁজে পাওয়া যাবে।

এতদিন কোনো বার্তা পিন করার সময় নির্দিষ্ট মেয়াদ নির্বাচন করতে হতো। নতুন সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলে কোনো সময়সীমা ছাড়াই গুরুত্বপূর্ণ বার্তা চ্যাটের শীর্ষে রাখতে পারবেন। ফলে সভার নির্দেশনা, অনুষ্ঠানের সময়সূচি, ঠিকানা কিংবা জরুরি ঘোষণার মতো তথ্য সহজেই গ্রুপের সদস্যরা জানতে পারবেন।

গ্রুপে নতুন সদস্য যুক্ত হলে তাকে আগের কথোপকথনের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার ব্যবস্থাও সহজ করছে হোয়াটসঅ্যাপ। নতুন সদস্য গ্রুপে যোগ দেওয়ার পর তার নামের ওপর ট্যাপ করে সাম্প্রতিক বার্তাগুলো তার সঙ্গে শেয়ার করতে পারবেন অন্য সদস্যরা। এতে নতুন সদস্যকে আগের আলোচনা বুঝতে পুরো চ্যাটের ইতিহাস ঘেঁটে দেখতে হবে না। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, শেয়ার করা বার্তাগুলোও এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে।

নতুন আরেকটি সুবিধার মাধ্যমে নির্দিষ্ট গ্রুপের সদস্যদের জন্য আলাদা স্ট্যাটাস প্রকাশ করা যাবে। এতদিন স্ট্যাটাস প্রকাশ করলে ব্যবহারকারীর নির্ধারিত গোপনীয়তা সেটিংস অনুযায়ী পরিচিত ব্যক্তিরা তা দেখতে পেতেন। নতুন সুবিধায় কোনো আপডেট শুধু নির্দিষ্ট গ্রুপের সদস্যদের সঙ্গে শেয়ার করা সম্ভব হবে। গ্রুপের অন্য সদস্যরা সেই স্ট্যাটাস দেখতে ও প্রতিক্রিয়া জানাতে পারবেন। সাধারণ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মতোই ২৪ ঘণ্টা পর আপডেটগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।


এ ছাড়া গ্রুপে কাউকে মেনশন করা হলে বা কোনো বার্তার সরাসরি উত্তর দেওয়া হলে সেগুলো সহজে খুঁজে পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে। এর ফলে ব্যবহারকারীরা তাদের মেনশন করা বার্তা এবং উত্তরগুলো আলাদা করে দেখতে পারবেন। গ্রুপের সব সদস্যকে একসঙ্গে মেনশন করতে ব্যবহৃত ‘@’ যুক্ত বার্তাও এই ফিল্টারের আওতায় থাকবে। ফলে অসংখ্য বার্তার মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে পেতে চ্যাটবক্সের পুরো কথোপকথন ঘাটতে হবে না।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন সুবিধাগুলো পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। ফলে সব ব্যবহারকারী একই সময়ে সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন না।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   হোয়াটসঅ্যাপ  গ্রুপ চ্যাট  নতুন সুবিধা 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: