চোরের হাত থেকে ফোন বাঁচাতে বদলান ৩ সেটিংস

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

স্মার্টফোন চুরি বা ছিনতাই হলে অনেক সময় চোর প্রথমেই ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়, যাতে ফোনের অবস্থান শনাক্ত করা না

2026-11-08T17:36:39+00:00
2026-11-08T17:38:21+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
চোরের হাত থেকে ফোন বাঁচাতে বদলান ৩ সেটিংস
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম  আপডেট: ০৮.১১.২০২৬ ৫:৩৮ পিএম
ফোনের কয়েকটি নিরাপত্তা সেটিংস চালু রাখুন। ছবি : এআই
স্মার্টফোন চুরি বা ছিনতাই হলে অনেক সময় চোর প্রথমেই ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়, যাতে ফোনের অবস্থান শনাক্ত করা না যায়। এমনকি লক স্ক্রিন থেকেই ওয়াই-ফাই, মোবাইল ডাটা বা এয়ারপ্লেন মোড নিয়ন্ত্রণের সুযোগ থাকে। তবে, ফোনের কয়েকটি নিরাপত্তা সেটিংস চালু রাখলে চোরের জন্য কাজটি কঠিন করা সম্ভব। 

লক স্ক্রিনে কুইক সেটিংস বন্ধ

প্রথমে ফোনের সেটিংস অপশনে যান। তারপর নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বার অথবা লক স্ক্রিন বারে গিয়ে সোয়াইপ ডাউন অন করে দিন। এরপর লক স্ক্রিন ফর নোটিফিকেশন ড্রয়ার কিংবা লক নেটওয়ার্ক এন্ড সিকিউরিটি এই সুইচটি অফ বা লক করে দিন। তাহলে চোর লক না খোলা পর্যন্ত ওয়াই ফাই ও মোবাইল ডাটা বন্ধ বা এয়ারপ্লেন মোড অন করতে পারবে না। 


পাওয়ার অফ করতে পাসওয়ার্ড

চোর যেন পাওয়ার বাটন চেপে ধরে ফোন বন্ধ করতে না পারে, সেজন্য প্রথমে ফোনের সেটিংস অপশনে যান। তারপর সিকিউরিটি এন্ড প্রাইভেসি অপশনে গিয়ে মোর সিকিউরিটি সেটিংসে যান এবং রিকোয়্যার পাসওয়ার্ড টু পাওয়ার অফ সুইচটি অন করে দিন। তাহলে আপনার ফোনের পিন বা ফিঙ্গার প্রিন্ট ছাড়া কেউ ফোনটি সুইচ অফ করতে পারবে না।

অফলাইন ফাইন্ড মাই ডিভাইস ও থেফট ডিটেকশন লক

প্রথমে ফোনের সেটিংস অপশনে যান। তারপর গুগল অপশনে গিয়ে অল সার্ভিসে ক্লিক করুন। এরপর ফাইন্ড মাই ডিভাইসে গিয়ে অফলাইন ফাইন্ড অন করে দিন এবং  নিচে থাকা থেফট প্রোটেকশন অপশনে গিয়ে থেফট ডিটেকশন লক অন করে দিন। তাহলে কেউ যদি আপনার হাত থেকে ফোন নিয়ে দৌঁড় দেয়, ফোনের সেন্সর তা সঙ্গে সঙ্গে বুঝে ফেলবে এবং স্বয়ংক্রিয়ভাবে ফোনটি হার্ড লক হয়ে যাবে। 

প্রসঙ্গত, সেটিংসের নাম ও অবস্থান ব্র্যান্ডভেদে আলাদা এবং সব অ্যান্ড্রয়েড ফোনে একই সুবিধা নেই।

সময়ের আলো/মহু


  বিষয়:   ফোন  সেটিংস  চুরি  ছিনতাই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: