ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

বগুড়া জেলার সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আহমেদকে (৩৮) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মুসলিম পাড়া থেকে আটক

2026-11-10T14:12:37+00:00
2026-11-10T14:13:07+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
ছাত্রলীগের সাবেক সভাপতি আটক
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:১২ পিএম  আপডেট: ১০.১১.২০২৬ ২:১৩ পিএম
আটক আজিজুল হক কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির। ছবি : সময়ের আলো
বগুড়া জেলার সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আহমেদকে (৩৮) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মুসলিম পাড়া থেকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ। 

মঙ্গলবার (১০ নভেম্বর) তাকে আটক করা হয়। নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, আটককৃত বেনজির বগুড়া জেলার নন্দীগ্ৰাম উপজেলার চৌদীঘি কবিপাড়ার মোজাম্মেল হকের সন্তান। সে সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। 


তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। কাজিপুর থানার নিয়মিত মামলায় আদালতে প্রেরণ করা হচ্ছে। তাকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়। 

সময়ের আলো/জোই
 
  বিষয়:   ছাত্রলীগ  সাবেক সভাপতি  আটক  বগুড়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: