রান্নার চুলার ধোঁয়া নিয়ে বিরোধ, গৃহবধূ হত্যায় ৭ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জে রান্নার চুলার ধোঁয়া প্রতিবেশীর ঘরে যাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে

2026-11-10T14:21:10+00:00
2026-11-10T14:21:10+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
রান্নার চুলার ধোঁয়া নিয়ে বিরোধ, গৃহবধূ হত্যায় ৭ জনের যাবজ্জীবন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:২১ পিএম 
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জে রান্নার চুলার ধোঁয়া প্রতিবেশীর ঘরে যাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মঞ্জিল মিয়ার ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), মঞ্জিল মিয়া (৬৫), শহিদ (৫৫), আবুল কালামের ছেলে মাহবুব (৩৫), মশ্রব আলীর ছেলে জিয়াউদ্দিন (৫৫) এবং ইজ্জত আলীর ছেলে সাহাবুদ্দিন (৬০)।

মামলার বিবরণে জানা যায়, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন জ্যোৎস্না বেগম ও আসামিরা। জ্যোৎস্নার রান্নার চুলার ধোঁয়া প্রতিবেশী কলি আক্তারের ঘরে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে একাধিকবার চুলাটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হলেও বিরোধের মীমাংসা হয়নি।

এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি চুলার ধোঁয়া নিয়ে কথা বলতে গেলে কলি আক্তার, মঞ্জিল মিয়া ও জ্যোৎস্নার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অন্য আসামিরাও সেখানে জড়ো হন। পরে তারা জ্যোৎস্নাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে মারধর করেন।


এ সময় জ্যোৎস্নাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়।

পরে স্বজন ও স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান। জ্যোৎস্নার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় জ্যোৎস্নার স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   রান্না  চুলার ধোঁয়া  বিরোধ  গৃহবধূ হত্যা  যাবজ্জীবন  কিশোরগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: