পিরিয়ড চলাকালে আজানের জবাব দেওয়া কি জায়েজ?

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

হায়েজ, মাসিক, ঋতুস্রাব বা পিরিয়ড নারীর শরীরের একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এ সময় ইসলামি শরিয়তে নারীদের কিছু ইবাদত থেকে অব্যাহতি

2026-11-12T14:55:57+00:00
2026-11-12T14:55:57+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ইসলাম
পিরিয়ড চলাকালে আজানের জবাব দেওয়া কি জায়েজ?
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:৫৫ পিএম 
ছবি : সংগৃহীত
হায়েজ, মাসিক, ঋতুস্রাব বা পিরিয়ড নারীর শরীরের একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এ সময় ইসলামি শরিয়তে নারীদের কিছু ইবাদত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে সব ধরনের ইবাদত বা আল্লাহর স্মরণ থেকে বিরত থাকতে হয় না। মাসিক চলাকালে আজানের জবাব দেওয়া যাবে কি না, তা নিয়ে অনেক নারীর মনে প্রশ্ন রয়েছে।

ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, হানাফি মাজহাব অনুসারে ঋতুস্রাবের সর্বনিম্ন সময় তিন দিন এবং সর্বোচ্চ সময় ১০ দিন। এ সময় নারীদের নামাজ আদায় করতে হয় না এবং রোজাও রাখতে হয় না। ঋতুস্রাবের কারণে যে নামাজ ছুটে যায়, তা পরে কাজা করতে হয় না। তবে রমজানে ঋতুস্রাবের কারণে যেসব রোজা রাখা সম্ভব হয় না, সেগুলো পরে কাজা করতে হয়।

কোনো নারীর ঋতুস্রাব ১০ দিনের বেশি স্থায়ী হলে আগের অভ্যাস অনুযায়ী তার হায়েজের সময় নির্ধারণ করা হয়। সেই সময় শেষ হওয়ার পর গোসল করে নামাজ-রোজা শুরু করতে হয়। এ ক্ষেত্রে ব্যক্তির পূর্ববর্তী অভ্যাস ও পরিস্থিতি অনুযায়ী বিধান প্রযোজ্য হতে পারে।


পিরিয়ড চলাকালে আজানের জবাব দেওয়া যাবে?

একজন নারী এ বিষয়ে জানতে চেয়েছেন, তিনি নিয়মিত গুরুত্বের সঙ্গে আজানের জবাব দিয়ে থাকেন। মাসিক চলাকালেও এ আমল অব্যাহত রাখেন। কিন্তু তার স্বামী এ সময় আজানের জবাব দিতে নিষেধ করেন। তাই তিনি জানতে চান, ঋতুস্রাব চলাকালে আজানের জবাব দেওয়া কি নিষেধ?

আলেমদের মতে, মাসিক চলাকালেও আজানের জবাব দেওয়া জায়েজ। এতে শরিয়তের কোনো বাধা নেই। এ সময় আজানের জবাব দেওয়া যাবে না—এমন ধারণা সঠিক নয়।

কারণ, ঋতুস্রাবের সময় নামাজ আদায় ও রোজা রাখা থেকে নারীদের অব্যাহতি দেওয়া হলেও দোয়া, জিকির-আজকার এবং আল্লাহর স্মরণ নিষিদ্ধ করা হয়নি। তাই এ সময় আজান শুনলে তার জবাব দেওয়া এবং আজানের পরের দোয়াও পড়া যাবে।

অর্থাৎ, মাসিক চলাকালে নামাজ-রোজা থেকে বিরত থাকতে হলেও আজানের জবাব, দোয়া ও জিকির-আজকারের মতো আমল চালিয়ে যেতে পারবেন নারীরা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   পিরিয়ড  আজান  জায়েজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: