রোদের ঝিলিক

শাহনেওয়াজ

সাহিত্য

অফিসে দুজনে মুখোমুখি বসেন। একজন বয়সে ছোট হলেও স্বাস্থ্য বেশ নাদুসনুদুস। মাঝেমধ্যে তার মুখে কথার ফোয়ারা ছোটে। আর অন্য পাশে

2026-11-13T20:41:46+00:00
2026-11-13T20:41:46+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সাহিত্য
রোদের ঝিলিক
শাহনেওয়াজ
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৪১ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
অফিসে দুজনে মুখোমুখি বসেন। একজন বয়সে ছোট হলেও স্বাস্থ্য বেশ নাদুসনুদুস। মাঝেমধ্যে তার মুখে কথার ফোয়ারা ছোটে। আর অন্য পাশে যিনি তিনি হাল্কা-পাতলা হলেও বেশ গম্ভীর স্বভাবের। তবে তার মুখে যে কথার খই ফোটে না তা নয়। অল্প কথায় ঝড় তোলেন। যেমন রাতের বেলায় শব্দের ওজন বেড়ে যায়, ঠিক তেমনি।

দুজনে মুখোমুখি বসলেও কথা নেই। চোখে চোখ যে পড়ে না তা নয়। শুধু মুখ ফুটে শব্দ বের হয় না। নাদুস যে মানুষটি সে তার পাশের সহকর্মীর সঙ্গে কম্পিউটার কিংবা ফেসবুকে চোখ রেখে অনেক মন্তব্য করে যায়। তার মন্তব্য অনেকে বেশ উপভোগ করে। তার কম্পিউটার চালানোর শব্দে পুরো অফিস জেনে যায় সে অনেক ব্যস্ত।

আবার ওপাশের যে মানুষটি কম্পিউটারে বসে কাজ করে, অনেকেই হয়তো টের পায় না। নীরবে নিজের কাজ করে একসময় উঠে যায়। অফিস দুজনের কাজের মূল্যায়ন করে। কিন্তু সমস্যা হয় যখন একই ধরনের ফাইল তাদের টেবিলে আসে। এই ফাইল নিয়ে মাঝেমধ্যে যে বাকবিতণ্ডা হয় না তা নয়। আবার এক সময়ে দুজনেই চুপ। অফিসে একসময় সবার কাছে ধরা পড়ল, মুখোমুখি বসে তারা কথা বলে না। হয়তো কখনো কুশল বিনিময়ের মধ্যে সম্পর্ক জেগে থাকে।

একসময় ক্রিকেট খেলার ডাক পড়ল, অন্য অফিসের সঙ্গে। কে খেলবে আর কে খেলবে না এই নিয়ে অফিসে বেশ হইচই পড়ে গেল। অফিসের মধ্যে সুখ্যাতি স্মার্ট মানুষকে খেলার ক্যাপ্টেন বানিয়ে দিল সবাই। অফিসের মধ্যে আরও একজন লম্বা গড়নের মানুষটাকে নিয়ে একসময় টানাটানি পড়লেও শেষমেশ সিদ্ধান্ত হলো যারা ইচ্ছুক তারা যে যার মতো খেলবে ক্যাপ্টনের পরামর্শে।

ক্যাপ্টেন ঠিক করল হাল্কা-পাতলা গড়নের মানুষটি খেলবে। তার শক্তি সম্পর্কে অনেকের ভ্রান্ত ধারণা থাকলেও সে মাঠ কাঁপিয়ে খেলবে। আর ক্যাপ্টেন তো নিজেই তুখোড় খেলোয়াড়। তবে হাল্কা-পাতলার বিপরীতে বসা নাদুসনুদুস মানুষটি কেন বাদ যাবে। সিদ্ধান্ত হলো, সেও খেলবে।

সেই মাহেন্দ্রক্ষণ চলে এলো। হিমেল হাওয়ায় সবাই ফুরফুরে মেজাজে মাঠে এসে হাজির। সবুজ ঘাসে মোড়া বড় মাঠে খেলা শুরু হলো। সকালের রোদের ঝিলিক সবার চোখেমুখে আছড়ে পড়ছে। মুখোমুখি দুজনের হাতে ব্যাট। অর্থাৎ ব্যাটসম্যান। একবার স্ট্যাম্পে দাঁড়ায় একজন, আবার পালা করে অন্যজন দাঁড়ায়। দুজনের খেলা দেখে মাঠজুড়ে হাততালি।

একজন তালপাতার সেপাইয়ের মতো গঠন হলে কী হবে যখন বল মারে তখন বল চার কিংবা ছক্কার ঘরে পৌঁছায়। আবার অন্যজনের বেলায় তাই। বল এলেই খাঁটি একজন ব্যাটসম্যনের মতো আকাশ ওড়াতে চায় বল। রান পেতে মরিয়া দুজনেই। ভালো রানও করেছে। অফিসের মান রাখতে তো হবে। টার্গেট নিয়ে মাঠে যখন নেমেছে তখন মানসম্মান রাখাই যেন তাদের ফরজ হয়ে গেছে। ক্যাপ্টেন নিজেই ধরা খেলে কী হবে মাঠের এপাশে-ওপাশে ঘুরেফিরে সবাইকে বেশ নির্দেশনা দিল।

মাঠে খেলা দেখতে এসেছে তাদের দুই বড় ভাই। গাছের একচিলতে ছায়ায় বসে খেলা উপভোগ করে। আর মাঝেমধ্যে হাততালি দিয়ে খেলোয়াড়দের অক্সিজেন দেয়। তারাও আলাপের ছলে দুজনের খেলায় বেশ প্রশংসা করে। দুজনেই ধুমসে পেটায় বল। দুজনের লক্ষ্য বল পিটিয়ে দৌড়ে অন্য প্রান্তের স্ট্যাম্পের কাছে পৌঁছাতে, যেন আউট হতে না হয়। আবার রান যেন নিজেদের ঘরে ওঠে।

রান নিয়ে ব্যাট হাতে একসময় দুজনে মুখোমুখি হয়। একজন অন্যজনের ব্যাটে একটু ছোঁয়া দেয়। মুহূর্তে দুজনের মুখে হাসির ঝিলিক ফুটে ওঠে। এ যেন রোদের ঝিলিকের সঙ্গে একচিলতে হাসির ঝিলিক মিলেমিশে একাকার হয়ে গেল।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   সাহিত্য  সময়ের আলো  গল্প  অনুগল্প  কবিতা  ছোট গল্প  ছড়া 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: