বন্ধু

মোহিত কামাল

সাহিত্য

পাতাঝরা শুকনো ডালে জড়িয়ে থাকা বেগুনি রঙের উল্লাস চমকে দিল আমাকে। চোখের জ্যোতি বেড়ে গেল কয়েকশগুণ বেশি। বিবর্ণ শাখা-প্রশাখার ফাঁকফোকর

2026-11-13T20:43:58+00:00
2026-11-13T20:43:58+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সাহিত্য
বন্ধু
মোহিত কামাল
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৪৩ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
পাতাঝরা শুকনো ডালে জড়িয়ে থাকা বেগুনি রঙের উল্লাস চমকে দিল আমাকে। চোখের জ্যোতি বেড়ে গেল কয়েকশগুণ বেশি। বিবর্ণ শাখা-প্রশাখার ফাঁকফোকর দিয়ে পাপড়িখোলা স্থির চোখ ছুটে গেল আকাশ পানে। মহাশূন্যের নীল রং আর সাদা মেঘের সোহাগি মিলন দেখে মন জুড়িয়ে গেল।

‘ঠিকঠাক দেখছ তো সব? নাকি ভুল দেখাচ্ছে আমাকে?’

প্রশ্ন শুনে হেসে হেসে চোখ জবাব দিল, ‘তোমার বিস্ময় আমাকে তো এখন তোমার কপালে তুলে দিয়েছে! তাই দ্বিধা কাজ করছে তোমার মনে। এ আবেগ ঝেড়ে ফেলো, সংশয়ের কেটে যাবে। মনের আলো দিয়েও দেখার মতো দেখতে পাবে সব।’

ঝাড়ি খেয়ে বোধশূন্য নিজেকে ফিরে পেলাম।

আবার তাকালাম শাখা-প্রশাখার বুকে থরে থরে সাজানো বেগুনি রঙের ফুলের দিকে।

‘আমাকে শুকনো ভাবলে কেন? শুকিয়ে যাওয়া বুকে টেনে নিয়ে গেল বিবর্ণ ঘাসের বুকে রাখা রাফা ফুলের কার্পেটের দিকে। এবার হাঁটু গেড়ে বসে কাছে থেকে দেখতে লাগলাম সুচালো দাঁতওয়ালা অতি ক্ষুদ্র সাদা সাদা রঙিন কণিকার আয়েশি শয্যাযাপন।

বিস্ময় আর ভয়ে আমার গলার স্বর বসে গেল। তবু কাঁপা কাঁপা স্বরে প্রশ্ন করলাম, ‘ওরা কারা?’

‘ভয় পেলে তো! শান্তি পেতেই হবে তোমাদের। দেখা ওদের ভয়ে তোমরা সবাই ঘরে পলাতক। আর এ সুযোগে জেগে উঠেছি আমরা, ছড়িয়ে দিচ্ছি আমাদের আসল রং। ওই যে আমার পাশ দিয়ে বহতা প্রপা শাখা নদীটার দিকেও তাকাও।’

ধমক থেকে তাকালাম সরু নদীর বুক বেয়ে চলা জলের দিকে। ওপারের সবুজ গাছগাছালির ছায়া টলমল করছে, নদীর স্রোতকে আদর দিয়ে ভাসিয়ে দিচ্ছে। দেখে প্রাণ জুড়িয়ে গেল। মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। কী, বুঝতে পারলে, রৌদ্রুর? কার কল্যাণে আমরা জেগে উঠতে পেরেছি?’

আমার অ্যান্টেনার তরঙ্গরিপোর্ট থেকে জেগে উঠল অশনি সংকেত। লাফ দিয়ে ছয় ফুট পেছনে গিয়ে বললাম, ‘তাই বলে কি মানবপ্রাণ সংহারি অদৃশ্য অণুজীব, আমাদের শত্রুদের এমন আয়েশি শয্যা পেতে বরণ করবে?’

‘আমরা তো আমাদের বন্ধুদের বরণ করছি। তোমাদের শত্রু যে কীভাবে আমাদের বন্ধু হয়ে গেল, বুঝতে পারছ? আমরা তোমাদেরও বন্ধু ছিলাম। রেখেছ বন্ধুত্বের মর্যাদা?’

কী এমন মায়াবি রং খেলা করতে পারে?

ডালের ওপরে প্রশ্ন শুনে বোকা হয়ে গেলাম। আবার নির্বাক তাকালাম ওপরে।

‘আমার কথা শোনো। আমিও পানি পান করি। আমার মূল, কাণ্ড আর অসংখ্য শিকড়বাকড়ের সুচালো মুখ দিয়ে মাটি থেকে পানি শুষে নিই, খনিজ পদার্থও। বায়ু থেকে আমার পাতা নেয় কার্বন-ডাই-অক্সাইড আর সূর্য থেকে আলো। বিশেষ প্রক্রিয়ায় তৈরি হওয়া খাদ্য খাদ্যের আমাদের প্রাণ বাঁচে। আমার ভেতরটা তখন থাকে স্রোতঃস্বিনী নদীর মতো, ছলবল করে। আমার প্রশাখারাও তখন হাসতে থাকে। সেই হাসির উপহার হচ্ছে এই রঙের খেলা।’

শুকনো ডালের কথায় আমার মস্তিষ্কের গহিন থেকে অহংকার গর্জে উঠল। মাথা উঁচিয়ে বললাম, ‘তোমার এ অহমিকা তো স্বল্পকাল স্থায়ী। কবে যায় তোমার বাহারি ফুল। মাটিতে গড়াগড়ি খায়।’

পুরো গাছ এবার হাসতে লাগল। হা হা হা।

ওর হাসির দাপটে আমার কানে তালা লেগে যেতে লাগল। দুই হাত দিয়ে কান চেপে ধরলাম। ওপর থেকে চোখ নেমে গেল নিচের দিকে।

‘হাঁ। নিচের দিকে তাকাও। দেখাও, মাটিতে বিছানা আমার বেগুনি কার্পেট ভালো করে দেখা। দেখো ওখানে কে শুয়ে আছে, কে বিশ্রাম নিচ্ছে, চোখ বড় বড় করে দেখা।’

গাছের কৌতূহল জাগানিয়া নির্দেশ আমার চোখজোড়া নদীর স্রোত বয়ে যেতে লাগল। নদীর টলমল পানির স্রোত হেসে হেসে বয়ে যেতে লাগল নদীর দূর সাগরের দিকে। ওপারের সবুজ গাছগাছালির ভেতর থেকেও উঁকি দিল এক নাম না-জানা পাখি। আর আকাশের সাদা মেঘের ভেতর থেকে উঁকি দিতে লাগল কালো মেঘ। আমার রৌদ্রুর নামের রোদ ঢেকে যেতে লাগল মেঘের আড়ালে।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   সাহিত্য  সময়ের আলো  গল্প  অনুগল্প  কবিতা  ছোট গল্প  ছড়া 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: