ঝলকগল্প ও গদ্যকবিতার সীমারেখা

আবু সাইদ কামাল

সাহিত্য

ঝলকগল্প কখনো ছোটগল্পের কাছাকাছি থাকে। আবার কখনো তার ভাষা ও নির্মাণ কবিতার কাছাকাছি চলে যায়। তখন প্রশ্ন ওঠে— এ ধরনের

2026-11-13T20:50:11+00:00
2026-11-13T20:50:11+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সাহিত্য
ঝলকগল্প ও গদ্যকবিতার সীমারেখা
আবু সাইদ কামাল
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
ঝলকগল্প কখনো ছোটগল্পের কাছাকাছি থাকে। আবার কখনো তার ভাষা ও নির্মাণ কবিতার কাছাকাছি চলে যায়। তখন প্রশ্ন ওঠে— এ ধরনের রচনাকে ঝলকগল্প বলা হবে, নাকি গদ্যকবিতা?

Carolyn Forché রচিত The Colonel এ ধরনের একটি উল্লেখযোগ্য রচনা। এটি একটি কাব্যসংকলনে অন্তর্ভুক্ত এবং সাধারণত গদ্যকবিতা হিসেবে বিবেচিত হয়। কিন্তু এর মধ্যে এমন কিছু আখ্যানধর্মী বৈশিষ্ট্য আছে, যার কারণে একে ঝলকগল্প হিসেবেও পাঠ করা যায়।

গদ্যকবিতার সঙ্গে ঝলকগল্পের একটি মৌলিক পার্থক্য ভাষা ও আখ্যানের ব্যবহারে। গদ্যকবিতায় ভাষা নিজেই অনেক সময় প্রধান হয়ে ওঠে। শব্দের বিন্যাস, পুনরাবৃত্তি, চিত্রকল্প ও আবেগ সেখানে বিশেষ গুরুত্ব পায়। চরিত্রও অনেক সময় কোনো ব্যক্তিসত্তার পূর্ণ বিকাশের জন্য নয়, বরং একটি বিশেষ অনুভূতি বা আবহ তৈরি করার জন্য ব্যবহৃত হয়।

ঝলকগল্পেও এসব বৈশিষ্ট্য থাকতে পারে। কিন্তু সেখানে একটি কাহিনির জগৎ সক্রিয়ভাবে প্রতিষ্ঠিত হওয়া জরুরি। পাঠককে বুঝতে হবে— কে কোথায় আছে, কোন সময়ের মধ্যে আছে এবং সেখানে কী ঘটছে বা ঘটতে পারে।

The Colonel -এর প্রথম বাক্য head is true. এদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাক্যটি পাঠককে সরাসরি একটি গল্পের মধ্যে নিয়ে যায়। এখানে একজন অজ্ঞাত ‘তুমি’-কে সম্বোধন করা হচ্ছে। অর্থাৎ কথক এমন একজন শ্রোতার সঙ্গে কথা বলছেন, যে ইতিমধ্যে কোনো একটি ঘটনার কথা শুনেছে।

এর পরের বাক্য ও was in his house. কথককে সেই ঘটনার সময় ও স্থানে নিয়ে যায়। পাঠক জানতে পারেন, কথক তখন কর্নেলের বাড়িতে ছিলেন। এরপর বাড়ির পরিবেশ, মানুষ, বস্তু ও কর্মকাণ্ড একের পর এক সংক্ষিপ্ত বাক্যে সামনে আসে।

এভাবে খুব অল্প কথায় একটি নির্দিষ্ট কাহিনির জগৎ তৈরি হয়। পাঠক শুধু কোনো আবেগ বা ভাবের মুখোমুখি হন না; তিনি একটি ঘটনার ভেতরে প্রবেশ করেন।

রচনাটির ভাষায় অবশ্য কবিত্ব আছে। যেমন The moon swung bare on its black cord ever the house চাঁদের এই বর্ণনা নিছক তথ্য নয়। এতে দৃশ্যের পাশাপাশি একটি তীব্র কাব্যিক আবহ তৈরি হয়। কিন্তু কাব্যিক ভাষা থাকলেই কোনো রচনা গদ্যকবিতা হয়ে যায় না। প্রশ্ন হলো, সেই ভাষা কি একটি কাহিনির জগৎ তৈরি করছে, নাকি শুধু একটি অনুভূতি ও চিত্রকল্প নির্মাণ করছে।

ঞযব ঈড়ষড়হবষ-এ প্রথমটির উপস্থিতি স্পষ্ট এবং রচনাটি একটি দীর্ঘ অনুচ্ছেদে লেখা। কথাসাহিত্যে সাধারণত নতুন চরিত্র, নতুন দৃশ্য বা নতুন ঘটনার জন্য আলাদা বিন্যাস দেখা যায়। এখানে তা নেই। একটি চরিত্র হঠাৎ এসে উপস্থিত হয়। আবার পরে তার কোনো উল্লেখ থাকে না। কর্নেলের বক্তব্যও আলাদা সংলাপ হিসেবে উপস্থাপিত হয়নি। বর্ণনার মধ্যেই তা এসেছে। ফলে রচনাটি সরাসরি মঞ্চায়িত কোনো ঘটনা নয়; বরং কোনো ঘটনার পুনর্কথনের মতো মনে হয়।

এখানেই রচনাটির কবিতা ও কথাসাহিত্যের মধ্যবর্তী অবস্থানটি স্পষ্ট হয়। রচনাটিকে নাটকীয় স্বগতোক্তি হিসেবেও পড়া যায়। প্রথম বাক্যের ‘তুমি’ একজন নীরব শ্রোতার উপস্থিতি তৈরি করে। তিনি সরাসরি পাঠক নন। বরং কাহিনির জগতের বাইরে থাকা একজন কাল্পনিক শ্রোতা। কথক যেন তার কাছে একটি ঘটনা বর্ণনা করছেন।

এই বৈশিষ্ট্যটি গুরুত্বপূর্ণ। কারণ কথাসাহিত্যে শুধু ঘটনা থাকলেই হয় না; ঘটনাকে একটি নির্দিষ্ট সময় ও স্থানের মধ্যে স্থাপন করতে হয়। গল্পের জগৎকে পাঠকের সামনে সক্রিয় করতে হয়।

Robert Olen Butler-এর একটি ধারণা এখানে প্রাসঙ্গিক। তার মতে, কথাসাহিত্য মূলত সময়নির্ভর শিল্প। একটি গল্পকে সময়ের মধ্যে অস্তিত্বশীল হতে হয়। কবিতা অবশ্য শব্দ দিয়ে নির্মিত একটি স্বয়ংসম্পূর্ণ শিল্পবস্তু হিসেবেও থাকতে পারে। এই পার্থক্যটি ঝলকগল্পের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ঝলকগল্পে ‘কী ঘটল’ প্রশ্নটির উত্তর সবসময় বড় কোনো ঘটনার মাধ্যমে দিতে হয় না। চিন্তা করা, তাকিয়ে থাকা, অপেক্ষা করা, কোনো শব্দ শোনা কিংবা কোনো সিদ্ধান্তের মুহূর্তেও গল্পের সূচনা হতে পারে।

গল্পের জগৎ এমন হতে হবে, যেখানে কোনো কিছু ঘটতে পারে, ঘটছে বা ঘটে গেছে। সেই সম্ভাবনাই রচনাকে নিছক বর্ণনা বা ভাবকল্প থেকে আলাদা করে।

এই কারণে ঝলকগল্প ও গদ্যকবিতার সীমারেখা সবসময় সুস্পষ্ট নয়। কোনো রচনা কবিত্বময় ভাষা ব্যবহার করেও ঝলকগল্প হতে পারে। আবার কোনো রচনায় চরিত্র, ঘটনা ও দৃশ্যের আভাস থাকলেও যদি একটি সক্রিয় কাহিনির জগৎ তৈরি না হয়, তবে সেটিকে গদ্যকবিতা বলাই বেশি যুক্তিযুক্ত হতে পারে।

ঝলকগল্প ও গদ্যকবিতাকে সম্পূর্ণ বিপরীত ভাবা ঠিক নয়। বরং এদের মধ্যে একটি ক্রমপরিসর রয়েছে। এক প্রান্তে গদ্যকবিতা, অন্য প্রান্তে আখ্যাননির্ভর ঝলকগল্প। মাঝখানে রয়েছে কবিত্বময় ও আখ্যানধর্মী নানা রচনা।

তবে ঝলকগল্পের একটি মৌলিক শর্ত থাকা দরকার। তাকে স্থান-কাল নির্দেশের মাধ্যমে একটি গল্পের জগৎ বা কাহিনির জগৎ সক্রিয় করতে হবে। চরিত্র, পরিবেশ ও ঘটনার সম্পর্ক সেখানে কোনো না কোনোভাবে প্রতিষ্ঠিত হতে হবে।

এই শর্ত পূরণ হলে ভাষা যতই কবিত্বময় হোক, রচনাটি ঝলকগল্প হতে পারে। ঞযব ঈড়ষড়হবষ তার একটি উল্লেখযোগ্য উদাহরণ। এর গদ্য কবিতার মতো ঘন, চিত্রময় ও আবেগময়। কিন্তু একই সঙ্গে সেখানে সময়, স্থান, কথক, শ্রোতা এবং ঘটনার একটি সক্রিয় সম্পর্ক রয়েছে।

অতএব ঝলকগল্পের পরিচয় শুধু তার দৈর্ঘ্যে নয়। শুধু চমৎকার ভাষাতেও নয়। এমনকি শুধু একটি ঘটনা থাকার মধ্যেও নয়। তার প্রধান বৈশিষ্ট্য হলো— অল্প পরিসরে একটি সক্রিয় কাহিনির জগৎ তৈরি করা।

সেই জগৎ কখনো ছোটগল্পের মতো বিস্তৃত নয়। আবার কবিতার মতো সম্পূর্ণ স্থিরও নয়। সেখানে ঘটনা থাকে, সময়ের প্রবাহ থাকে, স্থান থাকে এবং থাকে কোনো না কোনো পরিবর্তনের আভাস।

এ কারণে ঝলকগল্প ও গদ্যকবিতা পাশাপাশি অবস্থান করতে পারে। তাদের সীমারেখা কখনো ঝাপসা হতে পারে। কিন্তু কাহিনির জগৎ সক্রিয় করার ক্ষমতাই শেষ পর্যন্ত ঝলকগল্পকে গদ্যকবিতা থেকে পৃথক করে।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   সাহিত্য  সময়ের আলো  গল্প  অনুগল্প  কবিতা  ছোট গল্প  ছড়া 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: