প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩:২৭ পিএম
গ্রাফিক : সময়ের আলোরাস্তাটা ঘিনঘিনে। পচা গলি। সারা শরীরে দগদগে ঘা। এক পাশে খোলা ড্রেন। তরকারির খোসা, কলার বাকল, এঁটো কাঁটা। উটকো গন্ধে চারপাশটা গুলিয়ে উঠছে। নেড়ি কুত্তা হাঁটছে। ছাল ওঠা পিঠে বসে আছে একটা শালিক। জীর্ণ চেহারার রিকশাটার হুড খোলা। ছেঁড়া জিন্সের ভেতরে উঁকি দিচ্ছে শ্যামলা ঊরু। গন্ধটা তীব্র হচ্ছে।
রোজ এ গলিতে আসে সুরুজ। অবসরপ্রাপ্ত শিক্ষক রোজই জিগ্যেস করেন, ‘গতকাল স্কুলে গিয়েছিলি তো?’
খুব বিনয়ের সঙ্গে মাথা নাড়ে সুরুজ। ছয় ক্লাস পাসের কিশোর না করতে পারে না। বিবেকে লাগে। পেপার বিলি শেষে মাঝেমধ্যে সে সদরঘাটে আসে। কত বড় বড় লঞ্চ। ধনীদের বাড়িঘরের মতো। ঘাটে যাত্রীদের ভিড়। তবে পদ্মা সেতু হওয়ার পরে যাত্রী সংখ্যা কমে গেছে।
‘কীরে, কী খবর?’ পাড়ার হাদী ভাই। সদরঘাটে তার চা-পানের দোকান। বুড়িগঙ্গায় ঢেউ উঠছে। লঞ্চের ধাক্কায় দুলছে নদী। মনটা উদাস হয়ে যায়। কত দূরে তার গ্রাম? যমুনা পার হয়ে উত্তরবঙ্গ। সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা...। মনটা ছুটছে। প্রাণের দিনাজপুর। ফুলবাড়ীর ঢাকা মোড় পার হয়ে ঘুণ্টি। বায়ে জিএম পাইলট স্কুল। সামনে সোজা রাস্তা ধরে স্বপ্নপুরী। আরেক রাস্তা ধরে বড়পুকুরিয়া কয়লা খনি। ‘চা খাবি?’ হাদী ভাই পাশে বসে।
মনটা এলোমেলো হচ্ছে। ঘুণ্টি আর নেড়ি কুত্তার পচা গলি হাঁটছে। পাশাপাশি।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে