৮১ বছর বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন এম. জন হ্যারিসন

সময়ের আলো ডেস্ক

সাহিত্য

৮১ বছর বয়সে প্রথমবার বুকার পুরস্কারের মনোনয়ন পেয়েই সেরার স্বীকৃতি অর্জন করেছেন ব্রিটিশ লেখক এম. জন হ্যারিসন। ডিস্টোপিয়ান উপন্যাস ‘দ্য

2026-11-10T12:25:48+00:00
2026-11-10T12:27:31+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সাহিত্য
৮১ বছর বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন এম. জন হ্যারিসন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম  আপডেট: ১০.১১.২০২৬ ১২:২৭ পিএম
ব্রিটিশ লেখক এম. জন হ্যারিসন। ছবি : সংগৃহীত
৮১ বছর বয়সে প্রথমবার বুকার পুরস্কারের মনোনয়ন পেয়েই সেরার স্বীকৃতি অর্জন করেছেন ব্রিটিশ লেখক এম. জন হ্যারিসন। ডিস্টোপিয়ান উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’ -এর জন্য ২০২৬ সালের এই পুরস্কার জিতে সবচেয়ে বেশি বয়সে বুকারজয়ীর ইতিহাস গড়েছেন তিনি। ভেঙেছেন কানাডীয় লেখক মার্গারেট অ্যাটউডের দীর্ঘদিনের রেকর্ড।

বার্তাসংস্থা আনাদোলু জানায়, সোমবার (৯ নভেম্বর) লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত এক অনুষ্ঠানে হ্যারিসনের হাতে ৫০ হাজার পাউন্ড অর্থমূল্যের পুরস্কার ও ট্রফি তুলে দেন গত বছরের বুকারজয়ী লেখক ডেভিড সালাই।

‘দ্য এন্ড অব এভরিথিং’ হ্যারিসনের ১৩তম উপন্যাস। ইংল্যান্ডের কেন্ট উপকূলকে কেন্দ্র করে লেখা বইটির কাহিনি এগিয়েছে এক রহস্যময় বিপর্যয়ের পরবর্তী সময় নিয়ে। সেখানে ‘আইঘেটি’ নামে রূপ পরিবর্তনকারী এক রহস্যময় সত্তার আবির্ভাব ঘটে। এমন পরিস্থিতিতে সমুদ্রতীরে কুড়িয়ে পাওয়া জিনিসের ওপর নির্ভর করে বেঁচে থাকার চেষ্টা করেন এক ব্যক্তি ও তার বয়স্ক খালা।


ইতিহাসবিদ ও সম্প্রচার ব্যক্তিত্ব মেরি বিয়ার্ডের নেতৃত্বাধীন বিচারক প্যানেল ১৬৩টি জমা পড়া বইয়ের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে হ্যারিসনের উপন্যাসটিকে বিজয়ী হিসেবে নির্বাচন করেন। ১৯৮ পৃষ্ঠার এ উপন্যাস এবারের বুকার পুরস্কারের চূড়ান্ত তালিকায় থাকা ছয়টি বইয়ের মধ্যে সবচেয়ে ছোট।

প্রায় ছয় দশক ধরে সাহিত্যচর্চায় যুক্ত হ্যারিসন মূলত কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসি ঘরানার লেখক হিসেবে পরিচিত। বুকার প্রাইজ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, কল্পবিজ্ঞান সাহিত্যের জগৎ থেকে উঠে আসা তিনিই প্রথম লেখক, যিনি এই পুরস্কার অর্জন করলেন।

এর আগে, ২০১৯ সালে ৭৯ বছর বয়সে যৌথভাবে বুকার পুরস্কার জিতে সবচেয়ে বয়স্ক বিজয়ীর রেকর্ড গড়েছিলেন কানাডীয় লেখক মার্গারেট অ্যাটউড। এবার সেই রেকর্ড ভাঙলেন হ্যারিসন।

হ্যারিসনের এই জয়ের মাধ্যমে স্বাধীন প্রকাশনা সংস্থা ‘সারপেন্টস টেইল’ প্রথমবারের মতো বুকার পুরস্কার অর্জন করল।

১৯৬৯ সালে প্রবর্তিত বুকার পুরস্কার ইংরেজি ভাষায় রচিত এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত সেরা কথাসাহিত্যকে স্বীকৃতি দেয়। যেকোনো দেশের লেখক এই পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন।

সময়ের আলো/মহু




  বিষয়:   বুকার পুরষ্কার  এম. জন হ্যারিসন  ব্রিটিশ লেখক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: