শ্রমিক সেজে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক সেজে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে

2026-11-14T14:27:39+00:00
2026-11-14T14:27:39+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
শ্রমিক সেজে সড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার
গাজীপুর সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:২৭ পিএম 
মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক সেজে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে একদল লোক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে সকাল ১১টার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।


কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনের নামে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা প্রকৃত শ্রমিক নন। তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

তিনি আরও জানান, মহাসড়ক ও বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।

ওসি জানান, বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   শ্রমিক  সড়ক অবরোধ  ছাত্রলীগ  নেতাকর্মী  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: