প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:৩৮ পিএম
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে পটুয়াখালীতে মহাসম্মেলন। ছবি : সময়ের আলোকাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে পটুয়াখালীতে মহাসম্মেলন করেছে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর পটুয়াখালী জেলা শাখা। শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল হক কাওসারীর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আল্লামা আব্দুল আউয়াল পীর সাহেব (ডিআইটি, নারায়ণগঞ্জ)।
এ ছাড়া বক্তব্য দেন সংগঠনটির নায়েবে আমির মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেছারাবাদী পীর সাহেব এবং ঢাকার উত্তরার জামিয়াতুন নুর আল কাসেমিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নাজমুল হাসান কাসেমীসহ অন্যরা।
বক্তারা বলেন, তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী। তার পরে আর কোনো নবী আসবেন না। তবে কাদিয়ানীরা নিজেদের নবী দাবি করে ইসলামের মৌলিক বিশ্বাসের বিরোধিতা করছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, মুসলিমদের ধর্মীয় বিশ্বাস ও আকিদা সংরক্ষণের স্বার্থে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা প্রয়োজন। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ইতোমধ্যে তাদের অমুসলিম ঘোষণা করেছে দাবি করে বাংলাদেশ সরকারকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
সময়ের আলো/জোই