চার প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, না দেওয়ার সিদ্ধান্ত একটির

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

২০২৫-২৬ অর্থবছরে ব্যবসার বিপরীতে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত চারটি কোম্পানি। প্রতিষ্ঠানগুলো হলো- এমবি ফার্মা, বিডি থাই ফুড,

2026-11-15T11:56:21+00:00
2026-11-15T11:57:30+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বিজনেস
চার প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, না দেওয়ার সিদ্ধান্ত একটির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ এএম  আপডেট: ১৫.১১.২০২৬ ১১:৫৭ এএম
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিগুলো পৃথকভাবে এই লভ্যাংশ-সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে । ছবি : সংগৃহীত
২০২৫-২৬ অর্থবছরে ব্যবসার বিপরীতে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত চারটি কোম্পানি। প্রতিষ্ঠানগুলো হলো- এমবি ফার্মা, বিডি থাই ফুড, ইন্দো-বাংলা ফার্মা ও একমি পেস্টিসাইডস। অন্যদিকে, বিডি থাই অ্যালুমিনিয়ামের পর্ষদ কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  

রোববার (১৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিগুলো পৃথকভাবে এই লভ্যাংশ-সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে।

ডিএসইয়ের তথ্য অনুযায়ী, এমবি ফার্মার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা করে লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৬ পয়সা। ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৩ পয়সা। লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৩ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি, যার রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

বিডি থাই ফুডের পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ০ দশমিক ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে প্রতিটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ পাওয়া যাবে ১ পয়সা। যদিও আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ২ পয়সা লোকসান হয়েছে। ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৩৯ পয়সা। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

ইন্দো-বাংলা ফার্মা শেয়ারহোল্ডারদের জন্য ০ দশমিক ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে প্রতিটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ পাওয়া যাবে দেড় পয়সা। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে মাত্র ১ পয়সা। ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৭৩ পয়সা। আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট ৭ ডিসেম্বর।

এদিকে, একমি পেস্টিসাইডস ০ দশমিক ০২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে ১০টি শেয়ারের বিপরীতে লভ্যাংশ পাওয়া যাবে ২ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৬৪ পয়সা লোকসান হয়েছে। ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৭৭ পয়সা। কোম্পানিটির এজিএম আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৩ ডিসেম্বর।


অপরদিকে, বিডি থাই অ্যালুমিনিয়ামের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৩ পয়সা। কোম্পানিটির এজিএম আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

সময়ের আলো/এসকে
  বিষয়:   চার প্রতিষ্ঠান  লভ্যাংশ  ঘোষণা  না  দেওয়া  সিদ্ধান্ত  একটি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: