গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আজও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। দাবি আদায়ে রোববার (১৫ নভেম্বর) সকালে শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক

2026-11-15T12:01:51+00:00
2026-11-15T12:07:04+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:০১ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ১২:০৭ পিএম
সড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ। ছবি : সময়ের আলো
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আজও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। দাবি আদায়ে রোববার (১৫ নভেম্বর) সকালে শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করে। এতে প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মৌচাক এলাকার ৫ টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে তৈরি হয় দীর্ঘ যানজট।

খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা করেন। এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে শ্রমিকরা সরে গেলে ৯টার দিকে ফের যান চলাচল শুরু হয়। উদ্ভূত পরিস্থিতিতে মৌচাক ও আশেপাশের এলাকায় বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। 

এদিকে, সকাল থেকে বেশির ভাগ তৈরি পোশাক কারখানায় চলছে উৎপাদন কার্যক্রম। সকাল ৮টা থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। 

পরিস্থিতির নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। বিচ্ছিন্ন সড়ক অবরোধ ছাড়া ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে গতকাল শ্রমিকদের বিক্ষোভের মুখে চন্দ্রা পল্লী বিদ্যুৎ ও আশেপাশের এলাকাসহ বেশ কিছু এলাকায় অবস্থিত ১৮ টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।  

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকায় ৫ টি কারখানার শ্রমিকরা কিছু সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়।

অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ, থানা পুলিশ, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   গাজীপুর  বেতন  দাবি  শ্রমিক  অসন্তোষ  অবরোধ  বিক্ষোভ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: