বাঘায় ভেজাল গুড় কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর বাঘা উপজেলায় ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভেজাল গুড়

2026-11-15T13:04:25+00:00
2026-11-15T13:04:25+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
বাঘায় ভেজাল গুড় কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:০৪ পিএম 
বাঘায় ভেজাল গুড় কারখানায় অভিযান। ছবি : সময়ের আলো
রাজশাহীর বাঘা উপজেলায় ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে বাঘা থানা পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন‍্যা উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা এলাকায় নাসির নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করেন। 

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন‍্যা জানান, ভেজাল গুড় উৎপাদনের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৪১ ধারায় তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়।

তিনি আরও জানান,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ভেজাল গুড় উৎপাদন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাজশাহী  বাঘা  ভেজাল গুড়  উৎপাদন  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: