নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণার কেন্দুয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। ভুক্তভোগীর বাবা রোববার (১৫ নভেম্বর) দুপুরে নারী

2026-11-15T17:32:32+00:00
2026-11-15T17:37:33+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ৫:৩৭ পিএম
সংগৃহীত ছবি
নেত্রকোণার কেন্দুয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। ভুক্তভোগীর বাবা রোববার (১৫ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলাটি দায়ের করেন। 

অভিযুক্তরা হলেন মো. শুভ (২৪), মো. নুরে আলম (৩৩) এবং শাহ আলম (৩১)। তারা সবাই কেন্দুয়া উপজেলার বাসিন্দা। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

মামলার সূত্রে জানা গেছে, অভিযুক্ত শুভ মেয়েটির পরিচিত ছিল। গত শুক্রবার রাতে তার বাবা বাইরে থাকাকালীন শুভ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে আনে। পরে একটি অটোরিকশার জন্য অপেক্ষা করার কথা বলে কাছের এক ফসলের খেতে নিয়ে যায়। রাত প্রায় সাড়ে ১০টার দিকে নূরে আলম ও শাহ আলম ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ অনুযায়ী তারা তিনজন মিলে মেয়েটিকে ধর্ষণ করে এবং ঘটনাটি ভিডিও করে। অভিযুক্তরা মেয়েটিকে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয় এবং বলে যে, তা করলে তারা ভিডিওটি ফেসবুকে পোস্ট করে দেবে।


ভয়ে মেয়েটি তার এক সহপাঠীর বাড়ির বারান্দায় আশ্রয় নেয়। সকাল প্রায় ৭টার দিকে তার পরিবার তাকে খুঁজে পায় এবং আত্মীয়দের খবর দিলে তারা তাকে বাড়ি নিয়ে যায়। এরপর সে তাদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলেছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নেত্রকোণা  ধর্ষণ  থানায় মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: