কমলনগরে দোকানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে জমি-সংক্রান্ত পূর্ববিরোধের জেরে একটি দোকানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় দোকানমালিক ও তার

2026-11-15T17:09:44+00:00
2026-11-15T17:09:44+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
কমলনগরে দোকানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ
রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:০৯ পিএম 
দোকানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরের কমলনগরে জমি-সংক্রান্ত পূর্ববিরোধের জেরে একটি দোকানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় দোকানমালিক ও তার ভাতিজাকে পিটিয়ে আহত করা হয়। গত শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর বসু এলাকার দুলাল মিঞার সমাজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

​ভুক্তভোগীদের অভিযোগ, রিপন ও স্বপনের নেতৃত্বে মোহাম্মদ শরীফ ও ফরহাদসহ ১০-১২ জনের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে আলী আকবরের দোকানে হামলা চালায়। এ সময় হামলাকারীরা দোকান ভাঙচুর করে ক্যাশে থাকা প্রায় দুই লাখ টাকা লুটে নেয়। বাধা দিতে গেলে দোকানমালিক আলী আকবর ও তার ভাতিজা আলী আজমকে মারধর করা হয়। পাশাপাশি দোকানের পেছনে অবস্থিত একটি বসতঘরেও ভাঙচুর চালানো হয়।

​ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধের জেরেই এই পরিকল্পিত হামলা হয়েছে। এর আগেও অভিযুক্তরা তাদের ভয়ভীতি প্রদর্শন ও দোকানে অগ্নিসংযোগের হুমকি দিয়েছিলেন।


​এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পক্ষের মো. রিপন জানান, জায়গা-জমির বিরোধ নিয়ে ঘটনার দিন উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। তবে দোকানে হামলা, ভাঙচুর বা কোনো টাকা লুটের ঘটনা ঘটেনি।

​এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কমলনগর  দোকানে হামলা  ভাঙচুর  টাকা লুট  অভিযোগ  লক্ষ্মীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: