জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী দ্বারা উপাচার্য অবরুদ্ধ

গাজীপুর প্রতিনিধি

শিক্ষা

উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ তার কার্যালয়ে

2026-11-16T21:06:07+00:00
2026-11-16T21:06:07+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী দ্বারা উপাচার্য অবরুদ্ধ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:০৬ পিএম 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ তার কার্যালয়ে অবরুদ্ধ হয়েছেন। ছবি : সময়ের আলো
উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ তার কার্যালয়ে অবরুদ্ধ হয়েছেন।

জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সোমবার (১৬ নভেম্বর) দিনভর বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করেন তারা।

সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন। অন্যদিকে, আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরা পাল্টা কর্মসূচি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিকেল ৩টার দিকে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা প্রধান ফটক বন্ধ করে লকডাউন ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপাচার্য তার কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন। এ সময় আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক চলছিল। তবে বৈঠকের সিদ্ধান্ত জানা যায়নি।


আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্প ও খাতে কোটি কোটি টাকা ব্যয় করলেও ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। সংস্কারের নামে ঐতিহ্যবাহী ভবনের কাঠামো পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যও নষ্ট করা হচ্ছে বলে দাবি করেন তাঁরা।

অধিকার বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব মো. মিয়া হোসেন রানা, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এ বিষয়ে বক্তব্য জানতে উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকরা গেলেও তিনি সাক্ষাৎ দেননি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   জাতীয় বিশ্ববিদ্যালয়  কর্মকর্তা  কর্মচারী  উপাচার্য  অবরুদ্ধ 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: