পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে বৈঠকের নতুন তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে স্থগিত হওয়া বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর বেলা সাড়ে

2026-11-17T12:18:00+00:00
2026-11-17T12:18:00+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বিজনেস
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে বৈঠকের নতুন তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম 
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে স্থগিত হওয়া বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ছবি : সংগৃহীত
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে স্থগিত হওয়া বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর বেলা সাড়ে ১১টায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে সভাটি অনুষ্ঠিত হবে।

এর আগে ১৬ নভেম্বর অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সভা স্থগিত করা হয়।

গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিক পক্ষকে নিজ নিজ মজুরি প্রস্তাব জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষ চারটি গ্রেডে মাসিক ৩২ হাজার থেকে ৪৮ হাজার টাকা পর্যন্ত ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। শিক্ষানবিস শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয় ৩০ হাজার টাকা।


অন্যদিকে, অফিস স্টাফ বা কর্মচারীদের জন্য চারটি গ্রেডে ৪০ হাজার থেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিক পক্ষ।

দ্বিতীয় সভায় মালিক পক্ষ প্রস্তাব জমা দিতে পারেনি। তারা সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে তাদের প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।

বর্তমানে দেশের পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এ মজুরি কাঠামো ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। নতুন সভায় শ্রমিক ও মালিক পক্ষের প্রস্তাব পর্যালোচনার মাধ্যমে মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   পোশাক শ্রমিক  মজুরি  বৈঠক  তারিখ  ঘোষণা 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: