প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৫১ পিএম
সংগৃহীত ছবিশেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডকে মেয়াদি (ক্লোজড-এন্ড) থেকে বে-মেয়াদি (ওপেন-এন্ড) ফান্ডে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রস্তাবের পক্ষে ফান্ডটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) উপস্থিত ইউনিটধারীদের ৯৯ দশমিক ৯৯ শতাংশ ভোট দিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ১৬ নভেম্বর বেলা ১১টায় রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে ফান্ডটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়াদি থেকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের প্রস্তাব উত্থাপন করা হলে উপস্থিত ইউনিটধারীদের ৯৯ দশমিক ৯৯ শতাংশ এতে সম্মতি দেন। এর মধ্য দিয়ে ফান্ডটির ধরন পরিবর্তনে ইউনিটধারীদের অনুমোদন পাওয়া গেল।
তবে এ রূপান্তর কার্যকর করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন প্রয়োজন। বিএসইসির মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫-এর ৬৩ বিধি অনুযায়ী ফান্ডটিকে বে-মেয়াদিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ট্রাস্টির দায়িত্বে রয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। অন্যদিকে, ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
সময়ের আলো/কেএইচও