ডেনমার্কে স্কুলে বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ডেনমার্কের বেশ কয়েকটি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে এসব হুমকির কোনো বাস্তব ভিত্তি পাওয়া যায়নি বলে

2026-11-23T18:54:42+00:00
2026-11-23T18:54:42+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ডেনমার্কে স্কুলে বোমা হামলার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৫৪ পিএম 
ডেনমার্কের বেশ কয়েকটি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সংগৃহীত ছবি
ডেনমার্কের বেশ কয়েকটি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে এসব হুমকির কোনো বাস্তব ভিত্তি পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 

স্থানীয় গণমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, সোমবার (২২ নভেম্বর) ডেনমার্কের বিভিন্ন এলাকার বহু সংখ্যক স্কুলে ই-মেইলে বোমা হামলার হুমকি পাঠানো হয়।

বর্নহোম, ফুনেন ও জুটল্যান্ডসহ দেশটির বিভিন্ন এলাকার পাশাপাশি হেরনিংয়ের স্কুলগুলোও বোমা হামলার হুমকি পেয়েছে বলে জাানয়। তবে কে বা কারা হুমকি দিয়েছে তারা স্পষ্ট নয়।      

পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। এদিকে সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানায় দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম ডিআর।


কোপেনহেগেন পুলিশ এক বিবৃতিতে বলে, ‘এ ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে, তা আমরা পুরোপুরি বুঝতে পারছি।’ এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও বেশ কয়েকটি স্কুলের সঙ্গে যোগাযোগ রাখছে পুলিশ।  

এর আগে, ইউরোপের বিভিন্ন দেশে স্কুলে ধারাবাহিকভাবে বোমা হামলার হুমকি দেয়ার ঘটনা ঘটে। এসব দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য ও ইতালি।


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   ডেনমার্ক  স্কুল  বোমা হামলা  হুমকি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: