শরীরর্চচার সঠিক প্রস্তুতি

জীবন যখন যেমন ডেস্ক

ফিচার

সুস্থ থাকতে এবং শরীরকে ফিট রাখতে অনেকেই এখন নিয়মিত জিমে যাচ্ছেন। কেউ ওজন কমাতে, কেউ পেশি গঠন করতে, আবার কেউ

2026-11-24T03:44:41+00:00
2026-11-24T03:44:41+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ফিচার
শরীরর্চচার সঠিক প্রস্তুতি
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:৪৪ এএম 
ছবি : সংগৃহীত
সুস্থ থাকতে এবং শরীরকে ফিট রাখতে অনেকেই এখন নিয়মিত জিমে যাচ্ছেন। কেউ ওজন কমাতে, কেউ পেশি গঠন করতে, আবার কেউ শারীরিক সক্ষমতা ও কর্মশক্তি বাড়াতে শরীরচর্চা করেন। তবে শুধু জিমে গিয়ে ব্যায়াম করলেই হবে না, ব্যায়ামের আগে ও পরেও কিছু বিষয় মেনে চলা জরুরি। সঠিক প্রস্তুতি, খাবার, পানি পান এবং বিশ্রামের ওপর নির্ভর করে শরীরচর্চার কার্যকারিতা। নিয়ম না মেনে ব্যায়াম করলে উপকারের বদলে শরীরে দেখা দিতে পারে ক্লান্তি, পেশিতে টান কিংবা আঘাত পাওয়ার ঝুঁকি থাকে।

জিমে যাওয়ার আগে প্রস্তুতি

জিমে যাওয়ার আগে শরীরকে ব্যায়ামের জন্য প্রস্তুত করা প্রয়োজন। প্রথমেই খেয়াল রাখতে হবে খাবারের বিষয়ে। একেবারে খালি পেটে ভারী ব্যায়াম করা ঠিক নয়। আবার পেট ভরে খেয়েও জিমে যাওয়া উচিত নয়। ব্যায়ামের প্রায় দুই থেকে তিন ঘণ্টা আগে ভাত, রুটি, ডিম, মাছ বা সবজির মতো সুষম খাবার খাওয়া যেতে পারে। সময় কম থাকলে ব্যায়ামের ৩০ থেকে ৬০ মিনিট আগে একটি কলা, অল্প পরিমাণ ওটস বা হালকা কোনো খাবার খাওয়া যেতে পারে।

ব্যায়ামের আগে পর্যাপ্ত পানি পান করাও জরুরি। শরীরে পানির ঘাটতি থাকলে দ্রুত ক্লান্তি আসতে পারে। এ ছাড়া জিমে যাওয়ার আগে আরামদায়ক পোশাক ও উপযুক্ত জুতা নির্বাচন করতে হবে। ব্যায়ামের ধরন অনুযায়ী পোশাক এমন হওয়া উচিত, যাতে শরীর সহজে নড়াচড়া করতে পারে। জিমে প্রবেশের পরপরই ভারী ব্যায়াম শুরু করা উচিত নয়। অন্তত ৫ থেকে ১০ মিনিট হালকা হাঁটা, সাইক্লিং বা ডায়নামিক স্ট্রেচিংয়ের মাধ্যমে শরীর গরম করে নিতে হবে। এতে পেশি ও জয়েন্ট ব্যায়ামের জন্য প্রস্তুত হয় এবং আঘাতের ঝুঁকি কমে।

ব্যায়ামের সময় সতর্কতা

জিমে নতুন শুরু করলে প্রথমেই অতিরিক্ত ওজন নিয়ে ব্যায়াম করা ঠিক নয়। নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী ব্যায়ামের ধরন ও ওজন নির্বাচন করতে হবে। প্রয়োজনে প্রশিক্ষকের সহায়তা নিতে হবে। ব্যায়ামের সময় সঠিক ভঙ্গি বা পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল পদ্ধতিতে ব্যায়াম করলে কোমর, হাঁটু, কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যথা বা আঘাত লাগতে পারে।

জিম থেকে ফেরার পর করণীয়

ব্যায়াম শেষ করেই হঠাৎ সব ধরনের শারীরিক নড়াচড়া বন্ধ করা উচিত নয়। পাঁচ থেকে ১০ মিনিট ধীরে হাঁটা এবং হালকা স্ট্যাটিক স্ট্রেচিংয়ের মাধ্যমে শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এতে পেশির টান কমাতে সহায়তা করে। ব্যায়ামের পর শরীর থেকে ঘামের মাধ্যমে পানি ও কিছু খনিজ উপাদান বের হয়ে যায়। তাই পর্যাপ্ত পানি পান করতে হবে। দীর্ঘ সময় বা বেশি ঘাম ঝরানো ব্যায়াম করলে প্রয়োজন অনুযায়ী ইলেকট্রোলাইটযুক্ত পানীয়ও গ্রহণ করা যেতে পারে।

ব্যায়ামের পর খাবারের দিকেও নজর দেওয়া জরুরি। শরীরের পেশি পুনর্গঠন ও শক্তি ফিরে পেতে প্রোটিন ও কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার খাওয়া ভালো। ডিম, মাছ, দুধ, দই, ডাল, ভাত, ফলমূল ও বাদাম হতে পারে ভালো খাদ্যতালিকার অংশ। 


পাশাপাশি পর্যাপ্ত ঘুম ও বিশ্রামও প্রয়োজন। কারণ ব্যায়ামের পাশাপাশি বিশ্রামের সময়ই পেশি পুনরুদ্ধারের প্রক্রিয়া সম্পন্ন হয়। ফিটনেস পার্ক বিডির জিম ট্রেইনার মো. আফ্রিদি বলেন, জিমে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারাবাহিকতা ও সঠিক নিয়ম মেনে চলা। নতুনদের অনেকেই দ্রুত ফল পাওয়ার আশায় শুরুতেই অতিরিক্ত ব্যায়াম করেন। এটি ঠিক নয়। প্রথমে নিজের শারীরিক সক্ষমতা বুঝে ব্যায়াম শুরু করতে হবে। ব্যায়ামের আগে ওয়ার্মআপ এবং শেষে কুলডাউন অবশ্যই করা উচিত। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, সুষম খাবার ও নিয়মিত বিশ্রাম নিশ্চিত করতে হবে। কোনো ব্যায়াম করতে গিয়ে ব্যথা অনুভূত হলে জোর করে তা চালিয়ে যাওয়া উচিত নয়।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   শরীরর্চচা  সঠিক প্রস্তুতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: