বইয়ের পাতায় মনের সুস্থতা

চিকিৎসাপত্র ডেস্ক

ফিচার

প্রতিদিনের জীবনে নানা কারণে মানুষের মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যায়। অনেক সময় মনের কথা কাউকে বলা সম্ভব হয় না, আবার

2026-11-23T15:46:44+00:00
2026-11-23T15:46:44+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ফিচার
বইয়ের পাতায় মনের সুস্থতা
চিকিৎসাপত্র ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
প্রতিদিনের জীবনে নানা কারণে মানুষের মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যায়। অনেক সময় মনের কথা কাউকে বলা সম্ভব হয় না, আবার সব সমস্যার সমাধানও সহজে মেলে না। এমন পরিস্থিতিতে বই হতে পারে মনের যত্ন নেওয়ার একটি কার্যকর মাধ্যম। পছন্দের বই পড়তে পড়তে মানুষ কখনো নিজের সমস্যার সঙ্গে মিল খুঁজে পায়, কখনো নতুনভাবে জীবনকে দেখার অনুপ্রেরণা পায়। মানসিক সুস্থতায় বই পড়ার এই অভ্যাসকে ‘বিবলিওথেরাপি’ বলা হয়।

মানসিক স্বাস্থ্যে বইয়ের প্রভাব
বই পড়ার সময় মানুষ কিছুক্ষণের জন্য হলেও দৈনন্দিন উদ্বেগ ও চাপ থেকে মনোযোগ সরিয়ে নিতে পারেন। বিশেষ করে গল্প, উপন্যাস কিংবা অনুপ্রেরণামূলক বই কল্পনাশক্তি ও চিন্তার জগৎকে প্রসারিত করে। এতে মানসিক প্রশান্তি তৈরি হতে পারে।

বিবলিওথেরাপি উদ্বেগ, বিষণ্নতার কিছু উপসর্গ, আত্মবিশ্বাসের অভাব, শোক, একাকিত্ব ও মানসিক চাপ কমাতে সাহায্য করে। বিশেষ করে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটিভিত্তিক বই মানুষের নেতিবাচক চিন্তার ধরন শনাক্ত করতে এবং সেগুলো পরিবর্তনের কৌশল শিখতে সাহায্য করে।

শিশু-কিশোরদের ক্ষেত্রেও এই পদ্ধতি কার্যকর হতে পারে। বয়স উপযোগী গল্পের মাধ্যমে তাদের ভয়, রাগ, হতাশা কিংবা সামাজিক সম্পর্কের জটিলতা বোঝানো যায়। আবার প্রবীণদের একাকিত্ব কমাতেও বই পড়ার অভ্যাস ভালো।


কেমন বই বেছে নেবেন?
বিবলিওথেরাপির ক্ষেত্রে সবার জন্য একই ধরনের বই উপযোগী নয়। যিনি উদ্বেগে ভুগছেন তার জন্য আত্মবিশ্বাস ও মানসিক চাপ নিয়ন্ত্রণবিষয়ক বই সহায়ক হতে পারে। শোকের মধ্য দিয়ে যাওয়া ব্যক্তির জন্য শোক কাটিয়ে ওঠার অভিজ্ঞতাভিত্তিক লেখা উপকারী হতে পারে। আবার যারা একাকিত্বে ভুগছেন তাদের জন্য গল্প, উপন্যাস কিংবা আত্মজীবনী নতুন উপলব্ধির সুযোগ তৈরি করতে পারে।

তবে বই পড়ার ক্ষেত্রে নিজের আগ্রহ ও মানসিক অবস্থাকে গুরুত্ব দিতে হবে। জোর করে কোনো বই পড়ার প্রয়োজন নেই। প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট নিরিবিলি পরিবেশে বই পড়ার অভ্যাস গড়ে তোলা যেতে পারে।

চিকিৎসকের পরামর্শ কেন জরুরি?
মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিবলিওথেরাপি শুরু করা ভালো। কারণ ব্যক্তির মানসিক অবস্থা বুঝে উপযুক্ত বই নির্বাচন করা প্রয়োজন। গুরুতর বিষণ্নতা, দীর্ঘস্থায়ী উদ্বেগ কিংবা অন্য কোনো মানসিক সমস্যায় শুধু বই পড়ার ওপর নির্ভর করা উচিত নয়। প্রয়োজন অনুযায়ী ওষুধ, সাইকোথেরাপি এবং অন্যান্য চিকিৎসার পাশাপাশি এটি সহায়ক পদ্ধতি হিসেবে ব্যবহার করা যেতে পারে।

মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. রাশেদুল হক বলেন, বিবলিওথেরাপি কখনোই গুরুতর মানসিক রোগের মূল চিকিৎসার বিকল্প নয়। এটি মূলত সহায়ক চিকিৎসাপদ্ধতি। বিশেষ করে সিবিটিভিত্তিক সহায়তায় বই কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যায়। কেউ যদি দীর্ঘদিন বিষণ্নতা, তীব্র উদ্বেগ, ঘুমের সমস্যা কিংবা আত্মহত্যার চিন্তায় ভোগেন, তা হলে অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। প্রয়োজন অনুযায়ী ওষুধ ও সাইকোথেরাপির পাশাপাশি বিবলিওথেরাপি ব্যবহার করা যেতে পারে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বইয়ের পাতা  মনের সুস্থতা 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: