শীতে কোঁকড়া চুলের যত্ন নেবেন যেভাবে

সময়ের আলো ডেস্ক

ফিচার

শীতের শুষ্ক আবহাওয়া, ধুলাবালি ও আর্দ্রতার অভাবে কোঁকড়া চুল সহজেই রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। এ সময় চুলে জট বাঁধা,

2026-11-23T14:02:45+00:00
2026-11-23T15:32:08+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ফিচার
শীতে কোঁকড়া চুলের যত্ন নেবেন যেভাবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:০২ পিএম  আপডেট: ২৩.১১.২০২৬ ৩:৩২ পিএম
শীতজুড়ে কোঁকড়া চুলের কোমলতা ও উজ্জ্বলতা ধরে রাখতে প্রয়োজন বাড়তি যত্ন। মডেল : মারজিয়া মাথিন। ছবি : সৌজন্য
শীতের শুষ্ক আবহাওয়া, ধুলাবালি ও আর্দ্রতার অভাবে কোঁকড়া চুল সহজেই রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। এ সময় চুলে জট বাঁধা, ফ্রিজি ভাব বেড়ে যাওয়া এবং স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই শীতজুড়ে কোঁকড়া চুলের কোমলতা ও উজ্জ্বলতা ধরে রাখতে প্রয়োজন বাড়তি যত্ন। জেনে নিন, শীতে কোঁকড়া চুল ভালো রাখার ৭টি উপায়।

হেয়ার ড্রায়ার ও স্ট্রেইটনার কম ব্যবহার করুন

চুলে অতিরিক্ত তাপ দিলে, তা আরও শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে। তাই শীতকালে হেয়ার ড্রায়ার ও স্ট্রেইটনারের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে দিন। চুলের স্বাভাবিক কোঁকড়া ভাব বজায় রাখার চেষ্টা করুন।


নিয়মিত কন্ডিশনার ব্যবহার করুন

কোঁকড়া চুলে আর্দ্রতা ধরে রাখা জরুরি। তাই প্রতিবার শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করুন। ওয়েভি চুলে প্রায় দুই মিনিট এবং কোঁকড়া চুলে পাঁচ মিনিট কন্ডিশনার রেখে ধুয়ে ফেলতে পারেন। পাশাপাশি সপ্তাহে দুদিন ডিপ কন্ডিশনিং করলে চুলের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করবে।

তেল দিয়ে চুলের যত্ন নিন

শীতে চুলের শুষ্কতা কমাতে অলিভ, আমন্ড বা নারকেল তেল ব্যবহার করতে পারেন। হালকা গরম তেল চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন। এতে চুল নরম ও উজ্জ্বল রাখতে সহায়তা মিলবে। তবে অতিরিক্ত গরম তেল ব্যবহার করবেন না।


বাইরে গেলে চুল ঢেকে রাখুন

শীতের ঠান্ডা বাতাস ও ধুলাবালি থেকে চুল রক্ষা করতে বাইরে যাওয়ার সময় ক্যাপ, ওড়না বা স্কার্ফ দিয়ে চুল ঢেকে রাখুন। এতে চুলে ধুলাবালি জমা ও জট বাঁধার প্রবণতা কমবে।

সিল্ক বা সাটিনের বালিশের কভার ব্যবহার করুন

ঘুমানোর সময় সাধারণ বালিশের কভারের সঙ্গে ঘর্ষণে কোঁকড়া চুলে জট ও ফ্রিজি ভাব তৈরি হতে পারে। এ সমস্যা কমাতে সিল্ক বা সাটিনের বালিশের কভার ব্যবহার করুন। চাইলে ঘুমানোর আগে চুল সাটিনের স্কার্ফ দিয়ে আলতোভাবে বেঁধে নিতে পারেন।

পর্যাপ্ত পানি পান করুন

শীতকালে তৃষ্ণা কম লাগলেও শরীরের পানির চাহিদা পূরণ করা জরুরি। তাই নিয়মিত পর্যাপ্ত পানি পান করুন। শরীরের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ।

ক্যাফেইন ও অ্যালকোহল গ্রহণে সতর্ক থাকুন

অতিরিক্ত ক্যাফেইন ও অ্যালকোহল শরীরের পানিশূন্যতার ঝুঁকি বাড়াতে পারে। তাই এগুলো পরিমিত গ্রহণ করুন। উষ্ণ পানীয় হিসেবে গ্রিন টি বেছে নিতে পারেন।

শীতের পুরোটা সময় চুলের ধরন অনুযায়ী নিয়মিত যত্ন নিলে কোঁকড়া চুলের স্বাভাবিক সৌন্দর্য ও কোমলতা ধরে রাখা সহজ হবে।

সময়ের আলো/মহু

  বিষয়:   শীত  কোঁকড়া চুল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: