প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:৩৯ পিএম

গ্রেফতার ব্যক্তিরা। ছবি : সংগৃহীত
গ্রেফতার ব্যক্তিরা। ছবি : সংগৃহীতরাজশাহীর গোদাগাড়ীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, বিভিন্ন মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি, মাটিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক আরেজুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মাহাবুব।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহনপুর ইউনিয়নের বিশ্বনাথপুর বাজারে অভিযান চালিয়ে জয়নাল আবেদীন জনিকে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একটি মামলার তদন্তে পাওয়া আসামি।
একই দিন সন্ধ্যায় মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর বাজারে অভিযান চালিয়ে আরেজুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একটি মামলার তদন্তে পাওয়া আসামি।
অন্যদিকে, চাপাল বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মাহাবুবকে গ্রেফতার করা হয়। তিনি থানা ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলার তদন্তে পাওয়া আসামি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেফতারের পর তিন নেতাকে গোদাগাড়ী মডেল থানায় নেওয়া হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাগুলোর আইনগত প্রক্রিয়া শেষে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা।
সময়ের আলো/এনএন