উখিয়ায় ক্যাম্প থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেফতার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

বাইরে থেকে দেখলে মনে হয় সাধারণ একটি বসতঘর। কিন্তু শোবার ঘরের খাটের তোশক নিচেই লুকানো ছিল ইয়াবার চালান। গোপন সংবাদের

2026-11-25T21:21:33+00:00
2026-11-25T21:21:33+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
উখিয়ায় ক্যাম্প থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেফতার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:২১ পিএম 
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
বাইরে থেকে দেখলে মনে হয় সাধারণ একটি বসতঘর। কিন্তু শোবার ঘরের খাটের তোশক নিচেই লুকানো ছিল ইয়াবার চালান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)। এ সময় মিনারা বেগম (২০) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উখিয়ার ক্যাম্প-২/ইস্টের ব্লক-এ/৮ এলাকায় জানে আলমের বসতঘরে অভিযান চালিয়ে মিনারা বেগম (২০) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য এক ব্যক্তি পালিয়ে যায়।

পরে তল্লাশি করে তোশক নিচে কালো পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে ৪০টি জিপার ব্যাগে রাখা ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।


১৪ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। আটক নারী ও উদ্ধার ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   উখিয়া  ক্যাম্প  পিস ইয়াবা  রোহিঙ্গা নারী  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: