মেয়ের ভর্তির টাকা জোগাড় করতে না পেরে বাবার আত্মহত্যা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে মেয়ের নার্সিংয়ে ভর্তির টাকা জোগাড় করতে না পেরে বিষপানে জহুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।

2026-11-25T21:30:28+00:00
2026-11-25T21:30:28+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
মেয়ের ভর্তির টাকা জোগাড় করতে না পেরে বাবার আত্মহত্যা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:৩০ পিএম 
পাঁচবিবি থানা। ছবি : সময়ের আলো
পাঁচবিবি থানা। ছবি : সময়ের আলো
জয়পুরহাটের পাঁচবিবিতে মেয়ের নার্সিংয়ে ভর্তির টাকা জোগাড় করতে না পেরে বিষপানে জহুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার বীরনগর জলপাইতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জহুরুল ইসলামের ১৯ বছর বয়সি মেয়ে সিরাজগঞ্জের একটি চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠানে নার্সিংয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। ভর্তির জন্য প্রয়োজনীয় ৩০ হাজার টাকা জোগাড় করতে না পারায় তিনি হতাশায় ভুগছিলেন। এ নিয়ে মঙ্গলবার সকালে বাবা ও মেয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মেয়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেলে জহুরুল নিজ ঘরে গিয়ে বিষপান করেন।

পরে তার বমি করতে দেখে বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীদের খবর দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নিহতের বাবা চাঁন মিয়া পাঁচবিবি থানায় লিখিতভাবে অপমৃত্যুর বিবরণ দিয়েছেন। সেখানে পরিবারের কারও বিরুদ্ধে কোনো সন্দেহ বা অভিযোগ নেই বলে উল্লেখ করা হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়ের নার্সিংয়ে ভর্তির টাকা জোগাড় করতে না পেরে জহুরুল ইসলাম বিষপান করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   জয়পুরহাট  পাঁচবিবি  মেয়ে  নার্সিং  ভর্তি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: