বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ‘জেল-জরিমানা’

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নকলায় ভিক্ষাবৃত্তির সময়সীমা নির্ধারণ করে বিকেল ৫টার পর ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দিয়েছেন

2026-11-25T21:13:08+00:00
2026-11-25T21:13:08+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ‘জেল-জরিমানা’
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম 
ভিক্ষুক আনোয়ার মিয়া। ছবি : সময়ের আলো
ভিক্ষুক আনোয়ার মিয়া। ছবি : সময়ের আলো
শেরপুরের নকলায় ভিক্ষাবৃত্তির সময়সীমা নির্ধারণ করে বিকেল ৫টার পর ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় ‘ফকির কমিটির’ সভাপতি পরিচয় দেওয়া ভিক্ষুক আনোয়ার মিয়া। এ ছাড়া সপ্তাহের মঙ্গলবার ছাড়া অন্য দিন ভিক্ষা করা যাবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। আনোয়ার মিয়ার বাড়ি শেরপুরের নকলা উপজেলার জালালপুরে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হুইল চেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশ্যে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি বলেন, বিকেল ৫টার পর কেউ ভিক্ষা করতে পারবেন না। এ সময়ের পর ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও কারাদণ্ড দেওয়া হবে।

নকলা শহরের বাসিন্দা ও নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন আই রিজন বলেন, আনোয়ার মিয়া হুইল চেয়ারে বসে ভিক্ষা করেন এবং হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে ভিক্ষা চান। নিজেকে ফকির সমিতির সভাপতি দাবি করে তিনি শেরপুর থেকে বকশীগঞ্জ এবং ময়মনসিংহের ফুলপুর পর্যন্ত নিজের এলাকা বলে উল্লেখ করেন।

এদিকে, কোনো স্থানীয় কমিটির জরিমানা কিংবা কারাদণ্ড দেওয়ার আইনগত এখতিয়ার না থাকায় ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণের নামে এমন শাস্তির ঘোষণা দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   শেরপুর  নকলা  ভিক্ষাবৃত্তি  সময়সীমা  নির্ধারণ  ভিক্ষা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: