জুয়ায় আসক্তি থেকে ঋণের চাপ, চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে অনলাইন জুয়ায় আসক্তি ও ঋণের বোঝা সইতে না পেরে সজিব শেখ (২৪) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

2026-11-25T21:13:27+00:00
2026-11-25T21:45:39+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
জুয়ায় আসক্তি থেকে ঋণের চাপ, চিরকুট লিখে যুবকের আত্মহত্যা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম  আপডেট: ২৫.১১.২০২৬ ৯:৪৫ পিএম
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
গাজীপুরের কালিয়াকৈরে অনলাইন জুয়ায় আসক্তি ও ঋণের বোঝা সইতে না পেরে সজিব শেখ (২৪) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার মৌচাকের চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত সজিব শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে মৌচাকের চেয়ারম্যান বাড়ি এলাকায় মাসুদ পারভেজের বাড়িতে ভাড়া থাকতেন। পাশাপাশি স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।

এলাকাবাসী ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, সজিব দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এ কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণের টাকা পরিশোধের জন্য বিভিন্ন পাওনাদার তাকে চাপ দিচ্ছিলেন। একপর্যায়ে ঋণের চাপ সামলাতে না পেরে বুধবার বিকেলে ঘরের ভেতরে একটি চিরকুট লিখে তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের ধারণা।


পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কালিয়াকৈর  গাজীপুর  আত্মহত্যা  অনলাইন জুয়া  জুয়ায় আসক্তি  ঋণের চাপ  সজিব শেখ  পুলিশ  অপরাধ সংবাদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: