কালিয়াকৈরে ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে গণপিটুনি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের

2026-11-25T20:34:10+00:00
2026-11-25T20:34:10+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে গণপিটুনি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:৩৪ পিএম 
ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক। ছবি : সময়ের আলো
ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) উপজেলার চন্দ্রা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন, কালিয়াকৈরের সফিপুর তালতলা এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে আল আমিন (৩৫) এবং খুলনা সদর উপজেলার রূপসা এলাকার আব্দুল মালেকের ছেলে জালাল মিয়া (২৬)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফরেস্ট পিকনিক স্পট এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজন ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


স্থানীয়দের অভিযোগ, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিলেন। বিশেষ করে চন্দ্রা এলাকায় রাতের বেলা পথচারীদের গতিরোধ করে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন তারা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জোই
  বিষয়:   কালিয়াকৈর  ছিনতাই  অভিযোগ  গণপিটুনি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: