প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:০৩ এএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতব্রাজিলের ক্লাব ভাস্কো দা গামার অনুশীলন চলাকালে গ্রেফতার করা হয়েছে ফুটবলার ডেভিড কোরেয়াকে। মাদক ও অস্ত্র পাচার, সশস্ত্র অপরাধচক্রের সঙ্গে সংশ্লিষ্টতা এবং হত্যাচেষ্টাসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রিও ডি জেনেইরোতে ভাস্কো দা গামার অনুশীলন চলাকালে তাকে গ্রেফতার করে পুলিশ। এসপিরিতো সান্তো পুলিশের তদন্ত অনুযায়ী, ডেভিড কোরেয়া মাদক ও অস্ত্র পাচার, সশস্ত্র অপরাধচক্রের কর্মকাণ্ড, হত্যাচেষ্টা এবং বিচারপ্রক্রিয়ায় প্রভাব বিস্তারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্তের আওতায় রয়েছেন।
পুলিশের দাবি, কোরেয়ার সঙ্গে কুখ্যাত অপরাধী গোষ্ঠীর যোগসূত্র থাকতে পারে। এ ঘটনায় আরেক ফুটবলার হেইনার উইলিয়ামের বিরুদ্ধেও গ্রেফতার পরোয়ানা জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাক্ষীদের অর্থ দিয়ে বয়ান পরিবর্তনের চেষ্টা করার অভিযোগও উঠেছে।
গত আগস্টে শুরু হওয়া ‘অপারেশন আ ট্রোপা’র অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। ফুটবল মাঠে অনুশীলনরত অবস্থায় একজন পেশাদার ফুটবলারের গ্রেফতারের ঘটনায় ব্রাজিলের ফুটবল অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে।
সময়ের আলো/টিকে