জিয়াউলকে ‘দানব’ বানানোর মিডিয়া ট্রায়াল চলছে : আইনজীবী নাজনীন

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ‘দানব’ হিসেবে উপস্থাপন করে মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তার আইনজীবী নাজনীন নাহার।রোববার

2026-11-29T15:08:10+00:00
2026-11-29T15:09:48+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
আইন-আদালত
জিয়াউলকে ‘দানব’ বানানোর মিডিয়া ট্রায়াল চলছে : আইনজীবী নাজনীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৩:০৮ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ৩:০৯ পিএম
আইনজীবী নাজনীন নাহার। ছবি : সংগৃহীত
আইনজীবী নাজনীন নাহার। ছবি : সংগৃহীত
মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ‘দানব’ হিসেবে উপস্থাপন করে মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তার আইনজীবী নাজনীন নাহার। 

রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের প্রথম দিনের যুক্তিতর্ক শুরু হয়।

নাজনীন নাহার বলেন, ‘২০২৪ সালের ৬ আগস্ট সামরিক বাহিনী থেকে অবসর যাওয়ার পর থেকেই তার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে, যা এখনও চলছে। এ মিডিয়া ট্রায়ালের পেছনে কিছু মিডিয়া হাব ও প্রসিকিউশন টিম রয়েছে। মিডিয়া ট্রায়ালের একটি উল্লেখযোগ্য অংশ আজ আমরা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি।’


আইনজীবী বলেন, ‘জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাদের ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল, তাদের একজন ছিলেন লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম। সিলেটের ইনফ্যান্ট্রি স্কুলে প্রশিক্ষক থাকাকালে জিয়াউল আহসানের প্রশিক্ষক ছিলেন তিনি। ওই সময়ে তৌহিদুলই জিয়াউলের এসিআর লিখেছিলেন। এসিআর-এ উল্লিখিত বক্তব্য আমরা তুলে ধরেছি। কারণ ২০২৪ সাল থেকেই জিয়াউল আহসানকে দানব হিসেবে প্রচার শুরু করেছে এই প্রসিকিউশন টিম। কিন্তু এই দানব জিয়াউল আহসান নন।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘তৌহিদুল ইসলামের ওই এসিআরে জিয়াউল আহসানকে একজন সম্মানিত, দক্ষ ও অনুকরণীয় সেনা কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছিল। তাকে এসএসএফ, ডিজিএফআই ও র‍্যাবের মতো সংস্থায় পদায়নের সুপারিশও করেছিলেন তিনি। অথচ বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে চিফ প্রসিকিউটর উপস্থাপন করেছেন যে, জিয়াউল আহসানের পদোন্নতির যোগ্যতা ছিল না। আগের সরকারের পদলেহন করে তিনি পদোন্নতি পেয়েছিলেন।’

তিনি বলেন, ‘২০০৮ সালে জিয়াউল আহসানকে অনুকরণীয় ও দক্ষ সেনা কর্মকর্তা হিসেবে উল্লেখ করে বিভিন্ন সংস্থায় পদায়নের সুপারিশ করলেও এ মামলার তদন্ত কর্মকর্তার কাছে এই তৌহিদুল ইসলামই বলেছেন, জিয়াউল আহসান মেজর থেকে পদোন্নতি পাওয়ার যোগ্য ছিলেন না।’


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজনীন বলেন, ‘জিয়াউল আহসানের বিরুদ্ধে মূল অপরাধের অভিযোগের সময় ২০১০ থেকে ২০১৩ সাল। তৌহিদুল ইসলামের এসিআর ২০০৮ সালের হলেও সেটি প্রাসঙ্গিক। কারণ, প্রসিকিউশনই জিয়াউল আহসানের যোগ্যতা ও আগের মূল্যায়নের বিষয়টি সামনে এনেছে। তৌহিদুল ইসলামের এসিআর ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য আগে ট্রাইব্যুনালকে বলেছিলাম। তবে, সেটি উপস্থাপনের প্রয়োজন মনে করেননি ট্রাইব্যুনাল। পরে তৌহিদুল ইসলামকে মামলার সাক্ষী হিসেবে আনা হবে জানতে পেরে এসিআরটি উপস্থাপন করতে চেয়েছিলাম। কিন্তু তাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়নি। অথচ নিজেদের যুক্তিতর্কে ওই বিষয়টি এনেছে প্রসিকিউশন। এ কারণে এর জবাব দেওয়া আমার দায়িত্ব ছিল।’

এ সময় নাজনীন নাহার দাবি করে বলেণ, ‘তিন দিন যুক্তিতর্কে অভিযোগের বাইরে প্রসিকিউশন অনেক কথা বলেছে। ন্যায়বিচারের স্বার্থে সেসব বক্তব্যের জবাব দেওয়ার সুযোগ আমারও থাকা উচিত। অভিযোগের শুনানিতে আমরা দেখাব যে, যাদের সাক্ষী হিসেবে আনা হয়েছে, তারা যে অপরাধগুলোর কথা বলেছেন, সেগুলোর কোনো ভিত্তি নেই। এসব অপরাধের সঙ্গে মূলত যারা যুক্ত, তাদেরই সাক্ষী হিসেবে আনা হয়েছে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   মেজর জিয়াউল  মিডিয়া ট্রায়াল  আইনজীবী নাজনীন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: