পদ্মা সেতুতে বাইক থেকে পড়ে তরুণী নিহত, চালক পলাতক

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

পদ্মা সেতুতে বাইক থেকে পড়ে অজ্ঞাতপরিচয় তরুণীর মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) আনুমানিক রাত ৩টার দিকে সেতুর মাওয়া প্রান্তের ৯

2026-11-29T22:56:43+00:00
2026-11-29T22:56:43+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
পদ্মা সেতুতে বাইক থেকে পড়ে তরুণী নিহত, চালক পলাতক
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ পিএম 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পদ্মা সেতুতে বাইক থেকে পড়ে অজ্ঞাতপরিচয় তরুণীর মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) আনুমানিক রাত ৩টার দিকে সেতুর মাওয়া প্রান্তের ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর নিহত তরুণীকে সেতুর ওপর ফেলে রেখেই মোটরসাইকেল চালক পালিয়ে যান।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদ্মা সেতুর ওপর দ্রুতগতির মোটরসাইকেল থেকে পড়ে যান ওই তরুণী। তাৎক্ষণিক পেছন থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই পালিয়ে যান বাইকচালক। তরুণীর মোবাইল ও হেলমেট পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, চালকই সেগুলো নিয়ে গেছেন।

পদ্মা সেতু উত্তর থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, নিহত তরুণীর পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তে কেউ কোনো তথ্য বা সহযোগিতা করতে পারলে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।

পুলিশ জানিয়েছে, তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে তার নাম, পরিচয় কিংবা ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   পদ্মা সেতু  তরুণী নিহত  চালক পলাতক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: